০৮ ডিসেম্বর, ২০২৪ ০৩:৩৬ পিএম

জলাতঙ্কের ভ্যাকসিন সংকটে বরিশালের সকল স্বাস্থ্য কমপ্লেক্স

জলাতঙ্কের ভ্যাকসিন সংকটে বরিশালের সকল স্বাস্থ্য কমপ্লেক্স
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: প্রতিদিন কুকুরে কামড়ানো অসংখ্য রোগী জলাতঙ্কের ভ্যাকসিনের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলেও ভ্যাকসিন পাচ্ছেনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সরবরাহ না থাকায় ভ্যাকসিন সংকটে পড়েছে চিকিৎসকরা এবং ভোগান্তির চরমে আগত রোগীরা। বরিশাল জেনারেল হাসপাতাল সহ ছয় জেলার সরকারি হাসপাতাল ও ৪২ টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোথাও নেই অ্যান্টি র‌্যাবিস ভ্যাকসিন (এআরভি)।

রোববার (৮ ডিসেম্বর) বরিশাল জেলার সিভিল সার্জন ডাঃ মারিয়া হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রতিদিন কুকুরে কামড়ানো অসংখ্য রোগী ভ্যাকসিনের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলেও সরবরাহ না থাকায় মিলছে না ভ্যাকসিন। ফলে চড়া দামে ফার্মেসি থেকে এসব ভ্যাকসিন নিতে হচ্ছে।

নগরীর ভাটিখানা এলাকার বাসিন্দা শুভজিত গণমাধ্যমকে জানান, তার থেকে ভ্যাকসিনের প্রথম ডোজের দাম ১৫শ’ টাকা নিলেও পরবর্তী ডোজের দাম বেশি চাওয়া হচ্ছে। কারণ ফার্মেসি মালিকরা জানে রোগীকে ডোজ কমপ্লিট করতে হবে।

ফার্মেসি ব্যবসায়ীরা বলেন, বর্তমানে বেশি দামে ভ্যাকসিন ক্রয় করতে হচ্ছে তাই বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন।

বরিশাল সদর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মলয় কৃষ্ণ বড়াল গণমাধ্যমকে  জানান, গত বছর নভেম্বর-ডিসেম্বর মাসে যে সংখ্যক রোগী এসেছিল, এ বছর তার তুলনায় অনেক বেশি রোগী আসছে। রোগীরা চাহিদামতো ভ্যাকসিন না পেয়ে বাহির থেকে বেশি দামে ক্রয় করতে বাধ্য হচ্ছেন।

বরিশাল সিভিল সার্জেন্ট ডাঃ মারিয়া হাসান মেডিভয়েস কে বলেন, এক সপ্তাহ দেড় সপ্তাহ যাবৎ অ্যান্টি র‌্যাবিস ভ্যাকসিন (এআরভি)  ভ্যাকসিন আমাদের এখানে নেই। আজকে আমরা ঢাকা লোক পাঠিয়েছি ডিজি অফিস থেকে ভ্যাকসিন সংগ্রহ করার জন্য। ভ্যাকসিন সাধারণত সদর হাসপাতাল গুলোতেই আসে চাহিদার তুলনায় সব সময় কম আসে। আমাদের প্রয়োজন সাড়ে চার হাজার আমরা পাঁচ হাজার চাই, আমাদেরকে দেয়া হয় দুইহাজার, আড়াইহাজার, তিন হাজার। এগুলো দিয়ে কষ্ট হয় আমাদের কাজ করতে। পাবলিক ফেস করতে হয়তো লোকজন এসে আজেবাজে কথা বলে এগুলো শ্রবণ করতে হয়।

টিআই

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক