অক্সিজেন ব্যবহারসহ ১০ পরীক্ষার মূল্য নির্ধারণ
মেডিভয়েস রিপোর্ট: হাইকোর্টের নির্দেশনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে অক্সিজেনসহ করোনাভাইরাসের কিছু প্রয়োজনীয় পরীক্ষার মূল্য নির্ধারণ করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) অধিদপ্তরের পরিচালক (হাসপতাল ও ক্লিনিক সমূহ) ডা. মো. ফরিদ হোসেন মিঞা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারসহ সকল বেসরকারী স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানের মালিক বা ব্যবস্থাপনা পরিচালককে অনতিবিলম্বে নির্ধারিত মূল্য কার্যকর করাসহ মূল্য তালিকা দৃশ্যমান স্থানে টাঙ্গানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
অক্সিজেনের ব্যবহার মূল্য:
একক অক্সিজেন সিলিন্ডার ও মেনিফোল্ড অক্সিজেন সিলিন্ডার সিস্টেমে ২ থেকে ৫ লিটার অক্সিজেন ব্যবহার করলে একজন রোগীকে দিতে হবে ১০০ টাকা, ছয় থেকে নয় লিটারের জন্য ১২৫ টাকা এবং ১০ থেকে ১৫ লিটার ব্যবহারের জন্য ১৫০ টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে।
আবার সেন্ট্রাল অক্সিজেন সিস্টেমে (জেনারেটর বেইজড) একজন রোগীর ২ থেকে ৫ লিটার অক্সিজেন ব্যবহারের জন্য ১২০, ছয় থেকে নয় লিটারের জন্য ৩০০ এবং ১০ থেকে ১৫ লিটার ব্যবহারের জন্য ৩৫০ টাকা মূল্য নির্ধারণ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
এছাড়া সেন্ট্রাল অক্সিজেন সিস্টেমে (লিক্যুইড অক্সিজেন ট্যাংক বেইজড) সিস্টেমে ২ থেকে ৫ লিটার অক্সিজেনের জন্য ১২০, ছয় থেকে নয় লিটার ব্যবহারের জন্য ২৫০ এবং ১০ থেকে ১৫ লিটার ব্যবহারের জন্য ৩০০ টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে।
আর সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম প্লাস হাইফ্লো নেজাল ক্যানুলা দিয়ে ৬০ থেকে ৮০ লিটার অক্সিজেন ব্যবহার করলে তার মূল্য ৫০০ টাকা নির্ধারণ করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
করোনার ১০টি পরীক্ষার মূল্য নির্ধারণ:
সিবিসি পরীক্ষার স্থিরকৃত মূল্য ধরা হয়েছে ৪০০ টাকা। এছাড়া সর্বনিম্ন ৪০০ ও সর্বোচ্চ মূল্য ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
সিআরপি পরীক্ষার স্থিরমূল্য নির্ধারণ করা হয়েছে ৬০০ টাকা। এছাড়া সর্বনিম্ন ও সর্বোচ্চ মূল্য নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ৬০০ থেকে ৯০০ টাকা পর্যন্ত।
এছাড়া এলএফটি নামের পরীক্ষাটির স্থিরমূল্য নির্ধারণ করেছে ১০০০ টাকা। এর সর্বনিম্ন ও সর্বোচ্চ মূল্য নির্ধারণ করা হয়েছে ৯৫০ থেকে ১৬০০ টাকা।
সিরাম ক্রিয়েটিনিন পরীক্ষার স্থিরমূল্য ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সর্বনিম্ন ও সর্বোচ্চ মূল্য ৩০০ থেকে ৬৫০ টাকা নির্ধারণের অনুমোদন দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এস ইলেক্ট্রোলাইটস পরীক্ষাটির ১০০০ টাকা স্থিরমূল্যে অনুমোদন দেওয়া হয়েছে। আর সর্বনিম্ন ও সর্বোচ্চ মূল্য নির্ধারণ করা হয়েছে ৮৫০ থেকে ১৪৫০ টাকা।
ডি. ডিমার পরীক্ষার স্থিরকৃত মূল্য ধরা হয়েছে ১৫০০ টাকা। আর সর্বনিম্ন ও সর্বোচ্চ মূল্য ধরা হয়েছে ১১০০ থেকে ৩২০০ টাকা।
এস. ফেরিশন পরীক্ষার জন্য স্থিরমূল্য ধরা হয়েছে ১২০০ টাকা। আর এর সর্বনিম্ন ও সর্বোচ্চ মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০০ থেকে ২২০০ টাকা।
এস. প্রোকালসিটোনিন পরীক্ষাটির স্থিরকৃত মূল্য ২০০০ টাকা ধরা হয়েছে। এর সর্বনিম্ন ও সর্বোচ্চ মূল্য ধরা হয়েছে ১৫০০ থেকে ৪৫০০টাকা।
সিটি স্কেনের ( চেস্ট) স্থিরমূল্য চাওয়া হয়েছে ৬০০ টাকা। এর সর্বনিম্ন ও সর্বোচ্চ মূল্য ৫০০০ থেকে ১৩ হাজার টাকা করার অনুমোদন দেওয়া হয়েছে।
চেস্ট এক্স-রের (এ্যানালগ) স্থিরকৃত মূল্য দেওয়া হয়েছে ৪০০ টাকা। আর চেস্ট এক্স-রের (ডিজিটাল) স্থিরকৃত মূল্য করা হয়েছে ৬০০ টাকা। এ দুটি এক্স-রের সর্বনিম্ন ও সর্বোচ্চ মূল্য করা হয়েছে যথাক্রমে ৩০০ থেকে ৫০০ ও ৫০০ থেকে ৮০০ টাকা।
-
১৪ মার্চ, ২০২২
-
২৯ জুলাই, ২০২১
-
০৮ জুলাই, ২০২১
-
২৮ এপ্রিল, ২০২১
-
২৫ এপ্রিল, ২০২১
-
২১ এপ্রিল, ২০২১
-
২৩ জানুয়ারী, ২০২১
-
১৩ ডিসেম্বর, ২০২০
-
১৯ অক্টোবর, ২০২০