১৪ মার্চ, ২০২২ ০৩:১৯ পিএম

বিভাগীয় পর্যায়ে মেডিকেল গ্যাস প্লান্ট স্থাপনে সভা

বিভাগীয় পর্যায়ে মেডিকেল গ্যাস প্লান্ট স্থাপনে সভা
এতে দিক নির্দেশনা প্রদান করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

মেডিভয়েস রিপোর্ট: অক্সিজেনের চাহিদা পূরণে সরকারিভাবে কোভিড-১৯ ইমার্জেন্সি রেসপন্স এন্ড প্রিপায়ার্ডনেস প্রকল্পের আওতায় সারাদেশে মেডিকেল গ্যাস প্লান্ট স্থাপন বিষয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৪ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলমের সভাপতিত্বে সভায় দেশের বিভাগীয় পর্যায়ে সরকারিভাবে মেডিকেল গ্যাস প্লান্ট স্থাপনের প্রয়োজনীয়তা বিষয়ে অংশীজনবৃন্দ মতামত প্রদান করেন।

এতে দিক নির্দেশনা প্রদান করেন অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

সভায় উপস্তিত ছিলেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর, অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা প্রমুখ।

এর আগে চলমান কোভিড-১৯ পরিস্থিতিতে সার্বিক পর্যালোচনামূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় গত ২৬ ফেব্রুয়ারি এক দিনে এক কোটি ভ্যাকসিন কার্যক্রম সফলভাবে সম্পন্ন করায় স্বাস্থ্যবিভাগের সকলকে ধন্যবাদ জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত