২১ জানুয়ারী, ২০২১ ০৯:৫৭ এএম

করোনায় আক্রান্ত যুবলীগের চেয়ারম্যান

করোনায় আক্রান্ত যুবলীগের চেয়ারম্যান
শেখ ফজলে শামস পরশ। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

বুধবার (২০ জানুয়ারি) বিকেলে যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মঙ্গলবার সকালে যুবলীগ চেয়ারম্যান কিছুটা জ্বর অনুভব করায় করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। পরে রাতেই পরীক্ষার ফলাফলে করোনা পজিটিভ আসে তাঁর।

তিনি আরও বলেন, পরশ ভাইয়ের অন্য কোনো উপসর্গ নেই। তাঁর শারীরিক অবস্থা ভালো। তবে নিশ্চিত হওয়ার জন্য আজ (বুধবার) আবার পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন। তিনি বর্তমানে চিকিৎসকের পরামর্শে বাসাতে আইসোলেশনে আছেন বলেও জানিয়েছেন যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী

প্রসঙ্গত, গত ১৪ জানুয়ারি করোনা পজিটিভ হন সংগঠনটির সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। বর্তমানে তিনিও বাসায় চিকিৎসকের পরামর্শে আইসোলেশনে রয়েছেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
ঢামেকে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচিতে বিশেষজ্ঞরা

ভবিষ্যৎ প্রজন্মের নারীদের সুস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি বিনিয়োগ এইচপিভি টিকা

কাতারভিত্তিক টিভি চ্যানেলে সাক্ষাৎকারে ইরানের এক ধর্মীয় নেতার তথ্য

ফেব্রুয়ারিতে দ্বিতীয় হামলার পর হাসপাতালের ধ্বংসস্তুপ থেকে উদ্ধার হন মোজতবা খামেনী

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক