১০ জানুয়ারী, ২০২১ ০৭:২৮ পিএম

১৪ মেডিকেলে শিশু গ্যাস্ট্রোএন্টারোলজি এন্ড নিউট্রিশনের ৬৩টি পদ সৃজন

১৪ মেডিকেলে শিশু গ্যাস্ট্রোএন্টারোলজি এন্ড নিউট্রিশনের ৬৩টি পদ সৃজন
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশের ১৪টি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের শিশু গ্যাস্ট্রোএন্টারোলজি এন্ড নিউট্রিশন বিভাগের জন্য রাজস্বখাতে স্থায়ীভাবে ৬৩টি নতুন পদ তৈরির অনুমোদন দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

আজ রোববার (১০ জানুয়ারি) ইস্যু করা মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-৪ অধিশাখার সিনিয়র সহকারী সচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, দেশের ১৪টি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে শিশু গ্যাস্ট্রোএন্টারোলজি এন্ড নিউট্রিশন বিভাগের জন্য বিভিন্ন ক্যাটাগরির বিসিএস স্বাস্থ্য ক্যাডারের রাজস্বখাতে ৬৩টি পদ স্থায়ীভাবে সৃজনে মঞ্জুরি জ্ঞাপন করা হয়েছে।

নতুন সৃজিত পদগুলোর মধ্যে সহযোগী অধ্যাপক পদে ১৪টি, সহকারী অধ্যাপক পদে ১৪টি, রেজিস্ট্রার পদে সাতটি, সহকারী রেজিস্ট্রার পদে ১৪টি, জুনিয়র কনসালটেন্ট পদে ১৪টি পদ সৃজন করা হয়েছে।

এতে আরও বলা হয়, আদেশের অনুলিপির অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অর্থ মন্ত্রণালয়ের ব্যয় ব্যবস্থাপনা অধিশাখা-৬ এর যুগ্মসচিবের কাছে পাঠানো হয়েছে। কপি পৃষ্ঠাঙ্কনপূর্বক স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তার কাছে পাঠানোর অনুরোধ করা হয়েছে।

এদিকে অর্থ মন্ত্রণালয়ের ব্যয় ব্যবস্থাপনা অধিশাখা-৬ এর যুগ্মসচিবের স্বাক্ষরিত অংশে বলা হয়েছে, অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। এ আদেশ জারিতে অর্থ মন্ত্রণালয়ের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ সম্মত আছে।

► প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : পদ সৃজন
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ সেমিনারে বিশেষজ্ঞদের তথ্য

দেশের ৫৭% স্বাস্থ্যপেশাজীবী অপ্রয়োজনীয়ভাবে শিশুকে গুঁড়াদুধের পরামর্শ দেন

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ সেমিনারে বিশেষজ্ঞদের তথ্য

দেশের ৫৭% স্বাস্থ্যপেশাজীবী অপ্রয়োজনীয়ভাবে শিশুকে গুঁড়াদুধের পরামর্শ দেন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক