সরকারি ২৬টি মেডিকেলে নিউরোলজি বিভাগে অধ্যাপকের ১২২ পদ সৃজন
মেডিভয়েস রিপোর্ট: ঢাকা মেডিকেল, রাজশাহী মেডিকেল ও চট্টগ্রাম মেডিকেল কলেজসহ দেশের ২৬টি সরকারি মেডিকেল কলেজের সার্জারি বিভাগের জন্য রাজস্বখাতে স্থায়ী ১২২টি পদ সৃজন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
সোমবার (২২ মে) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ অধিশাখার উপসচিব মোহাম্মদ রুহুল কুদ্দুস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ‘আদিষ্ট হয়ে ২৬টি সরকারি মেডিকেল কলেজের নিউরোলজি বিভাগের জন্য রাজস্বখাতে স্থায়ীভাবে ১২২টি ক্যাডার পদ (অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক) রাজস্বখাতে স্থায়ীভাবে সৃজনে সরকারি মঞ্জুরি জ্ঞাপন করছি।’
‘এ পদ সৃজনে জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ বিভাগ ও মন্ত্রিপরিষদ বিভাগের আরোপিত সকল শর্তাদি যথাযথভাবে প্রতিপালন করতে হবে। নতুন সৃজিত পদ অন্তর্ভুক্তির পর পদগুলো স্থায়ী হিসেবে চিহিৃত করে টিওঅ্যান্ডই হালনাগাদ করতে হবে এবং হালনাগাদকৃত টিওঅ্যান্ডই এর এক কপি অর্থ বিভাগে প্রেরণ করতে হবে’, বলা হয় প্রজ্ঞাপনে।
-
২৫ জানুয়ারী, ২০২৩
-
২৮ অক্টোবর, ২০২২
-
২১ অক্টোবর, ২০২২
-
২০ অক্টোবর, ২০২২
-
১৩ অক্টোবর, ২০২২
-
০৮ অক্টোবর, ২০২২
-
২০ সেপ্টেম্বর, ২০২২