১৩ অক্টোবর, ২০২২ ০৪:০২ পিএম

সুনামগঞ্জের বঙ্গুবন্ধু মেডিকেল কলেজে নতুন ৮০ পদ সৃজন

সুনামগঞ্জের বঙ্গুবন্ধু মেডিকেল কলেজে নতুন ৮০ পদ সৃজন
মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত পারসোনেল-১ অধিশাখার উপসচিব মল্লিকা খাতুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মেডিভয়েস রিপোর্ট: সুনামগঞ্জের বঙ্গুবন্ধু মেডিকেল কলেজে অধ্যক্ষসহ বিভিন্ন বিভাগের জন্য ৮০টি নতুন পদ তৈরির অনুমোদন দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

আজ বৃহস্পতিবার (১৩ অক্টোবর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত পারসোনেল-১ অধিশাখার উপসচিব মল্লিকা খাতুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘আদিষ্ট হয়ে বঙ্গুবন্ধু মেডিকেল কলেজ, সুনামগঞ্জের জন্য রাজস্বখাতে ৮০টি ক্যাডার পদ সৃজন এবং দুইটি যানবহন ( একটি কার ও একটি  মাইক্রোবাস) টিওএন্ডইভুক্তকরণে সরকারি মঞ্জুরি জ্ঞাপন করছি।’

এতে আরও বলা হয়েছে, ‘অনুলিপির চার কপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অর্থ মন্ত্রণালয়ের ব্যয় ব্যবস্থাপনা শাখা-৬ এর সিনিয়র সহকারী সচিবের কাছে পাঠানো হয়েছে। এর এক কপি পৃষ্ঠাঙ্কনপূর্বক স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সিনিয়র সচিব এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তার কাছে পাঠানোর অনুরোধ করা হয়েছে।’

এদিকে অর্থ মন্ত্রণালয়ের ব্যয় ব্যবস্থাপনা শাখা-৬ এর সিনিয়র মহকারী সচিবের স্বাক্ষরিত অংশে বলা হয়েছে, ‘অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। এ আদেশ জারিতে অর্থ মন্ত্রণালয়ের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ সম্মত আছে।’

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত