১০ জানুয়ারী, ২০২১ ০৯:৪১ পিএম

করোনায় ডা. আনোয়ার হোসেনের মৃত্যু

করোনায় ডা. আনোয়ার হোসেনের মৃত্যু
ডা. মো. আনোয়ার হোসেন। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জাতীয় চক্ষু ইনস্টিটিউট হাসপাতালের সাবেক কনসালটেন্ট চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা. মো. আনোয়ার হোসেন মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ডা. আনোয়ার হোসেন বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজের ৪র্থ ব্যাচের শিক্ষার্থী। তিনি সরকারি চাকরি হতে অবসর নিয়ে সৌদি আরবের কিং ফাহাদ সেন্ট্রাল হাসপাতালে কিছু সময় প্র্যাকটিস করেন। সম্প্রতি তিনি দেশে ফিরে আসেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান-সন্তুতি, পরিবার-পরিজন, বন্ধু-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)। এক শোকবার্তায় বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী ডা. আনোয়ার হোসেনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

প্রবীণ এ চিকিৎসকের মৃত্যুতে মেডিভয়েস পরিবার গভীরভাবে শোকাহত।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
ছাত্রশিবির মেডিকেল জোনের নবীন বরণ অনুষ্ঠানে মত

নিরাপত্তাহীনতাসহ নানা সংকটে মেডিকেলে উৎসাহ হারাচ্ছেন শিক্ষার্থীরা

ছাত্রশিবির মেডিকেল জোনের নবীন বরণ অনুষ্ঠানে মত

নিরাপত্তাহীনতাসহ নানা সংকটে মেডিকেলে উৎসাহ হারাচ্ছেন শিক্ষার্থীরা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক