২৭ ডিসেম্বর, ২০২০ ১২:৩৮ পিএম

করোনার সনদ দেবে আরও ২১ ল্যাব

করোনার সনদ দেবে আরও ২১ ল্যাব
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বিদেশগামী যাত্রীদের করোনাভাইরাস পরীক্ষা করে সনদ দিতে আরও ২১টি প্রতিষ্ঠানকে অনুমোদন দিয়েছে সরকার। এ নিয়ে দেশে ৩১টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বিদেশ গমনেচ্ছুদের করোনা পরীক্ষার সনদ দেয়ার অনুমোদন পেল।

শনিবার (২৬ ডিসেম্বর ) এসব বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান ও আরটি-পিসিআর ল্যাবকে করোনা পরীক্ষা করে সনদ প্রদানের অনুমতি দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

নতুন করে অনুমোদন পাওয়া বেসরকারি হাসপাতাল ও ডায়ানগস্টিক সেন্টারগুলো হলো- ঢাকার আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ, গ্রিনলাইফ মেডিকেল কলেজ, মেডিনোভা মেডিকেল সার্ভিসেস, আলোক হেলথ কেয়ার লিমিটেড, হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড, বসুন্ধরা মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, ডিএনএ সল্যুশন লিমিটেড, বায়োমেড ডায়াগনস্টিক, ডাইনামিক ল্যাব ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেক আপ, বিআরবি হাসপাতাল, নোভাস ক্লিনিক্যাল রিসার্চ সার্ভিস লিমিটেড, সিএসবিএফ হেলথ সেন্টার, প্রাইম ডায়াগনস্টিক সেন্টার, প্রেসক্রিপশন পয়েন্ট, বাংলাদেশ ডায়াবেটিক সমিতি, টঙ্গীর ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ, আইচি হাসপাতাল লিমিটেড, বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ অ্যান্ড রাফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল, সিলেটের সীমান্তিক প্যাথলজি ও ডায়াগনস্টিক সেন্টার, চট্টগ্রামের শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি প্রাইভেট লিমিটেড এবং কিশোরগঞ্জের বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল।

এর আগে গত অক্টোবর ১০টি বেসরকারি প্রতিষ্ঠানকে অনুমোদন দিয়েছিল স্বাস্থ্য মন্ত্রণালয়। একইসঙ্গে করোনা নিশ্চিতে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর আরটি-পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার ফি ৩০০০ টাকা নির্ধারণ করে দিয়েছে সরকার।

নতুন অনুমোদিত ল্যাবরেটরির তালিকা স্বরাষ্ট্র, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন, পররাষ্ট্র, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ ও স্বাস্থ্য অধিদপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোয় পাঠানো হয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : স্বাস্থ্য অধিদপ্তর
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক