১৪ দেশে করোনার নতুন ধরন শনাক্ত
মেডিভয়েস ডেস্ক: যুক্তরাজ্যে প্রথম শনাক্ত হওয়া করোনভাইরাসের নতুন ধরন বিশ্বের ১৪ টি দেশে পাওয়া গেছে।
আজ রোববার (২৭ ডিসেম্বর) ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপসহ বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে যারাই যুক্তরাজ্য সফর করেছিলেন দেশে ফেরার পর তাদের মাধ্যমে স্থানীয় পর্যায়ে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাসের নতুন ধরনটি।
জাপান, অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, ইতালি, লেবানন, নেদারল্যান্ডস, নাইজেরিয়া, সিঙ্গাপুর, স্পেন, দক্ষিণ আফ্রিকা, সুইডেন এবং যুক্তরাজ্য বিশ্বের এ দেশগুলোতে করোনার নতুন ধরন পাওয়া গেছে।
জাপানের স্বাস্থ্য মন্ত্রনালয় জানিয়েছে, করোনাভাইরাসের নতুন ধরনে পাঁচজন সংক্রমিত বলে শনাক্ত হয়েছে। তাঁরা সম্প্রতি যুক্তরাজ্য থেকে দেশে এসেছেন। পরে দেশটিতে আরও দুজনের এই করোনা শনাক্ত হওয়ার তথ্য পাওয়া যায়। তাঁদের মধ্যে একজন স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছেন।
প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস পৃথিবীজুড়ে মহামারীতে রূপ নেয়। ভাইরাসটিতে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন আট কোটি তিন লাখ ৩১ হাজার ৯৪০ জন মানুষ। মৃতের সংখ্যা ১৭ লাখ ৫৭ হাজার ৩৭১ জন। তবে এখন পর্যন্ত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন চার কোটি ৫৩ লাখ ৮৮ হাজার ২৩৩ জন।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪
সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে
সরকারি হাসপাতালে ১৭ আগস্টের মধ্যে পরিচ্ছন্নতা ও বায়োমেট্রিক হাজিরা নিশ্চিতের নির্দেশ
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা
চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা