০৩ নভেম্বর, ২০২৬ ০৪:২৪ পিএম

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে এক হাজার ৩১৮ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এ ছাড়া নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৮২ জন।

আজ মঙ্গলবার (৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৩ নভেম্বর পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩২ হাজার ৮২৩ জনে। এ সময় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ২৪ হাজার ৭৩ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ঢাকা বিভাগে। বিভাগটিতে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৫৪৬ জন। এ ছাড়া হাম ও এর উপসর্গে মারা গেছেন পাঁচজন। পাশাপাশি ময়মনসিংহ বিভাগে মারা গেছেন একজন। সব মিলিয়ে এক দিনে মৃত্যুর সংখ্যা ছয়জন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামজনিত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৫৮ জনে। অন্যদিকে নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১০৫ জন।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন এক হাজার ৩১৮ জন। একই সময় চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক হাজার ২০৪ জন। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ৯৮ হাজার ৭৫০ জন রোগী।

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত