বাড়ছে করোনা: ফের লকডাউনে ভুটান
মেডিভয়েস ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসের দ্বিতীয় তরঙ্গে সংক্রমণ বেড়ে যাওয়ায় আবারও লকডাউন ঘোষণা করেছে পাশ্ববর্তী দেশ ভুটান।
আজ বুধবার (২৩ ডিসেম্বর ) বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, আগামী সাত দিনের জন্য ভুটানে লকডাউন কার্যকর থাকবে।
এ বিষয়ে এক সংবাদ বিজ্ঞাপ্তিতে দেশটি জানিয়েছে, ভুটানে আবারও জোন সিস্টেম চালু হচ্ছে। প্রতিটি জেলা এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। নাগরিকেরদের চলাচল ওই জোনের মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে। আপাতত স্কুল-কলেজ বন্ধ থাকবে। আগামী সাতদিন নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করবে প্রশাসন। তবে অত্যাবশ্যকীয় পণ্যের পরিষেবা চালু থাকছে।
ভুটানের প্রধানমন্ত্রী লোতাই শেরিং এর ফেসবুক পেজে বলা হয়েছে, ‘থিম্পু, পারো, লামোইঝিংখায় করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকালে আন্তঃরাজ্য যাতায়াত বন্ধ করা হয়েছে। পরিস্থিতির আলোকে জাতীয় কোভিড নিয়ন্ত্রণ টাস্কফোর্স আরও কড়া নিয়ম জারি করতে চাইছে।’
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, ভুটানে করোনাভাইরাসে এ পর্যন্ত ৪৭৯ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪৩০ জন। তবে এখন পর্যন্ত দেশটিতে করোনায় একজনেরও মৃত্যু হয়নি।
প্রসঙ্গত, গত আগস্ট মাসে ভুটানে করোনাভাইরাস সংক্রমণের শুরুর দিকে প্রথম লকডাউন ঘোষনা করা হয়।
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
নিষিদ্ধ ছাত্রলীগ নেতার কাণ্ড
ভুয়া ইন্টার্নশিপ সনদে নিবন্ধন, বাতিলে রামেকের আবেদনের নথি নেই বিএমডিসির কাছে