করোনায় সাংবাদিক আতাউল হকের মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও পাক্ষিক আলোর মিছিল পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সাংবাদিক খোন্দকার আতাউল হক। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (২২ ডিসেম্বর ) বিকেলে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করন তিনি।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত রোববার (১৩ ডিসেম্বর) জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন আতাউল হক। পরবর্তীতে করোনা পরীক্ষায় তাঁর দেহে করোনা পজিটিভ আসে। । তার শারীরিক অবস্থার অবণতি হলে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিকেল পৌনে পাঁচটার দিকে মারা যান তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্ব্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তার ছোট ছেলে খোন্দকার ফুয়াদ আজিদ জানান, বুধবার (২৩ ডিসেম্বর) গার্ড অব অনার এবং জানাজা শেষে সকাল সাড়ে ১০টার দিকে রাষ্ট্রীয় মর্যাদায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে তাকে।
তিনি জানান, আতাউল হক ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের ছাত্র থাকাকালে পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সক্রিয় নেতা ছিলেন। ১৯৬৬ সালের ৬ দফা আন্দোলনে গ্রেপ্তার হয়ে কারাভোগ করেন তিনি। তিনি ফরিদপুরে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। ফরিদপুরে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলকদের অন্যতম তিনি।
তিনি সাংবাদিকতা জীবনে দৈনিক নব অভিযান পত্রিকার নির্বাহী সম্পাদক ছাড়াও বিভিন্ন পত্রিকায় কাজ করেছেন। মৃত্যুর আগে জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ও ফরিদপুর জার্নালিষ্ট ফাউন্ডেশনের (এফজেএফডি) উপদেষ্টা ছিলেন তিনি।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন এবং মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব সফিকুল বাহার মজুমদার টিপু। নেতৃবৃন্দ শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪