করোনায় আরও ৩৮ জনের মৃত্যু, শনাক্ত ১১৫৩
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো সাত হাজার ২৮০ জন।
আজ রোববার (২০ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় প্রাণ হারানো ৩৮ জনের মধ্যে পুরুষ ৩০ ও নারী ৮ জন। তাদের সবাই হাসপাতালে মারা গেছেন।
এতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে ১৬০টি ল্যাবরেটরিতে ১২ হাজার ৯০০ টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় ১৩ হাজার ৩৩৬টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৩০ লাখ ৭৫ হাজার ৬৮০ টি।
এ সময়ে সারাদেশে বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে উপসর্গবিহীন সুস্থ হওয়া রোগীর সংখ্যা এক হাজার ৯২৬ জন। এ নিয়ে দেশে সুস্থ হয়েছেন মোট চার লাখ ৭৫ হাজার ৫২৭ জন রোগী।
গত ২৪ ঘণ্টায় দেশে নমুনা পরীক্ষার হার ৮ দশমিক শূন্য ৬৬ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ২৮ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৭ দশমিক ৩৮। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।
প্রসঙ্গত, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। আর প্রথম করোনা রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ। তাদের মধ্যে পুরুষ ৫ হাজার ৫৫২ জন (৭৬ দশমিক ২৬ শতাংশ) ও নারী এক হাজার ৭২৮ জন (২৩ দশমিক শূন্য ৭৪ শতাংশ)।
-
০৯ অগাস্ট, ২০২৬
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪