২০ ডিসেম্বর, ২০২০ ০২:২৬ পিএম

ভ্যাকসিন পেতে অনলাইন নিবন্ধন

ভ্যাকসিন পেতে অনলাইন নিবন্ধন
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসের ভ্যাকসিন পেতে অনলাইনে নিবন্ধন করতে হবে বলে জানিয়েছেন করোনাভাইরাস ভ্যাকসিন বিতরণ ও প্রস্তুতি কমিটির প্রধান ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। তবে কোন পদ্ধতিতে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হবে তা এখনও চুড়ান্ত হয়নি বলে জানান তিনি।

অনলাইনে নিবন্ধনের ব্যাপারে গণমাধ্যমে দেয়া বক্তব্যে তিনি বলেন, ভ্যাকসিনের অনলাইন কার্যক্রমের বিষয়ে  প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই কর্মসূচি ও আইসিটি বিভাগ সহযোগিতা করবে।

ইতোমধ্যে এ বিষয়ে গত সপ্তাহে স্বাস্থ্য অধিদপ্তর করোনাভাইরাস ভ্যাকসিন বিতরণ ও প্রস্তুতি কমিটি ‘জাতীয় পরিকল্পনা’ চূড়ান্ত করে স্বাস্থ্য মন্ত্রণালয়ে জমা দিয়েছে।

এতে বলা হয়েছে, জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন সনদ বা পাসপোর্টের তথ্য দিয়ে অনলাইনে নিবন্ধন করতে হবে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ রোববার (২০ ডিসেম্বর) এ বিষয়ে সভা হতে পারে। তবে নিবন্ধন প্রক্রিয়ায় যাতে ধীরগতী না হয় সে জন্য প্রস্তুতি নিচ্ছে সরকার। 

ডা. ফ্লোরা বলেন, সব মানুষকে একসাথে ভ্যাকসিন দেওয়া সম্ভব নয়। করোনার ভ্যাকসিন কেন্দ্র স্থাপনের জন্য পৃথক ১৫ ধরনের প্রতিষ্ঠান এরইমধ্যে নির্ধারণ করা হয়েছে। 

প্রচলিত স্থানীয় স্বাস্থ্য টিকা কেন্দ্র ব্যবহার করা হবে না বলে জানান তিনি। বলেন, করোনাবিষয়ক জাতীয় পরিকল্পনায় সবকিছু চূড়ান্ত করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী কাজ শুরুও হয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক