করোনা সংক্রমণ রোধে সিডনিতে কঠোর নিষেধাজ্ঞা
মেডিভয়েস ডেস্ক: খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ক্রিসমাস ডে ঘিরে মহামারী করোনাভাইরাসের সংক্রমণ রোধে অস্ট্রেলিয়ার সিডনিতে কঠোর নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়েছে।
আজ রোববার (২০ ডিসেম্বর) ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে জানা গেছে, অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস (এনএসডাব্লিউ) অঙ্গরাজ্যের রাজধানী সিডনির বাসিন্দারা ক্রিসমাসের আগেই শহর থেকে পার্শ্ববর্তী রাজ্য ভিক্টোরিয়া ভ্রমণে যেতে শুরু করেন। এ অবস্থায় ব্যাপক হারে করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ।
এছাড়া শহরের উত্তর সমুদ্র সৈকত এলাকায় করোনাভাইরাসের বেশি সংক্রমণ ঘটায় শনিবার থেকে পাঁচ দিনের জন্য সবাই বাড়িতে অবস্থান করতে বলা হয়েছে এবং লকডাউন ঘোষণা করা হয়েছে।
এনএসডাব্লিউ অঙ্গরাজ্যের প্রধানমন্ত্রী গ্ল্যাডিস বেরেজিকলিয়ান বলেন, কয়েকদিন রাষ্ট্রীয় সকল কার্যক্রম সীমিত থাকবে। সবাইকে সতর্কাবস্থায় বাড়িতে এবং জনসম্মুখে মাস্ক পরিধান করতে হবে।
জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, অস্ট্রেলিয়ায় মহামারী করোনাভাইরাসের শুরু থেকে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২৮ হাজার এবং মারা গেছেন ৯০৮ জন।
-
০৯ অগাস্ট, ২০২৬
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
ঢামেকে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচিতে বিশেষজ্ঞরা
ভবিষ্যৎ প্রজন্মের নারীদের সুস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি বিনিয়োগ এইচপিভি টিকা
ঢামেকে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচিতে বিশেষজ্ঞরা
ভবিষ্যৎ প্রজন্মের নারীদের সুস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি বিনিয়োগ এইচপিভি টিকা
বিএমজে ওপেন জার্নালে প্রকাশিত গবেষণা
অবসাদে দেশের ৭০ ভাগ প্রশিক্ষণার্থী চিকিৎসক, পেশাগত অর্জনে অসন্তুষ্ট ৯৫ ভাগ