২০ ডিসেম্বর, ২০২০ ০৪:৪৯ পিএম

সহযোগী অধ্যাপক হলেন ১২২ চিকিৎসক

সহযোগী অধ্যাপক হলেন ১২২ চিকিৎসক

মেডিভয়েস রিপোর্ট: বিসিএস স্বাস্থ্য ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসে কর্মরত বিভিন্ন বিভাগের ১২২ জন চিকিৎসককে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি প্রদান করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

সোমবার (১৪ ডিসেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-১ শাখার সিনিয়র সহাকারী সচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়াধীন স্বাস্থ্য সেবা বিভাগের বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতিপ্রাপ্ত নিম্নবর্ণিত কর্মকর্তাদের তাঁদের নামের পার্শ্বে বর্ণিত কর্মস্থলে বদলি বা পদায়ন করা হলো।

তাঁদের মধ্যে এনাটমি বিভাগের তিন জন, বায়োকেমিস্ট্রির ২৫ জন, বায়োকেমিস্ট্রি নন-ক্যাডারের একজন, কার্ডিওভাস্কুলার সার্জারি বিভাগের একজন, কমিউনিটি মেডিসিনে ১৫ জন, ফরেনসিক মেডিসিনে তিনজন, মাইক্রোবায়োলজিতে ২৬, প্যাথলজিতে ২৪, ফার্মকোলজিতে ১২ এবং ফিজিওলজি বিভাগের ১২ জন চিকিৎসক রয়েছেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, পদায়নকৃত কর্মকর্তাদের আগামী ২৩ ডিসেম্বরের মধ্যে বদলিবা পদায়নকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ২৪ ডিসেম্বর থেকে স্ব-স্ব কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন। একইসঙ্গে বদলি বা পদায়নকৃত কর্মস্থলে যোগদানের ব্যর্থতায় সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এছাড়াও পদায়নকৃত কর্মকর্তাদের যোগদানপত্র প্রাপ্তির পর স্ব-স্ব প্রতিষ্ঠান প্রধান যোগদানপত্র গ্রহণ করে তাৎক্ষণিক মন্ত্রণালয়ে অবহিত করবে। লিয়েন, প্রেষণ ও শিক্ষা ছুটি ভোগ করা কর্মকর্তাদের লিয়েন, প্রেষণ ও শিক্ষা শেষে যোগদানের পর পদোন্নতি বা পদায়ন কার্যকর হবে। মাতৃত্বকালীন ছুটি ভোগ করা কর্মকর্তাদের মাতৃত্বকালীন ছুটি শেষে যোগদানের পর পদোন্নতি বা পদায়ন কার্যকর হবে।

রাষ্ট্রপতির আদেশে জনস্বার্থে জারি করা আদেশের অনুলিপি সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক, স্বাস্থ্যমন্ত্রী ও সচিবের একান্ত সচিব, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), মেডিকেল কলেজগুলোর অধ্যক্ষ ও পরিচালকসহ সংশ্লিষ্ট সকলকে পাঠানো হয়েছে।

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের পদোন্নতি
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক