২০ ডিসেম্বর, ২০২০ ০৬:৩৮ পিএম

করোনায় সাবেক সংসদ সদস্যের মৃত্যু

করোনায় সাবেক সংসদ সদস্যের মৃত্যু
শামসুদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন মানিকগঞ্জ-২ আসনের (হরিরামপুর ও শিবালয়) সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য শামসুদ্দিন আহমেদ। শনিবার দিবাগত রাত (২০ ডিসেম্বর) দেড়টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার (৩০ নভেম্বর) জ্বর, সর্দি ও কাশিতে আক্রান্ত হন শামসুদ্দিন আহমেদ। পরে তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। গত ১ ডিসেম্বর করোনা পরীক্ষায় তাঁর করোনা পজিটিভ আসে। পরে শারীরিক অবস্থার অবণতি হলে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার গভীর রাতে মারা যান তিনি।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

তাঁর ছেলে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য শাহাবুদ্দিন চঞ্চল জানান, তাঁর পিতা শামসুদ্দিন আহমেদ মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার মির্জানগর গ্রামে ১৯৪৮ সালের ছয় মার্চ জন্মগ্রহণ করেন। নিজ এলাকা হারুকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) দুইবারের (১৯৭৫ থেকে ১৯৮৫ )নির্বাচিত চেয়ারম্যান ছিলেন তিনি। এরপর মানিকগঞ্জ-২ আসন থেকে ২০০১ সালে স্বতন্ত্র সাংসদ নির্বাচিত হন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বাদ জোহর হরিরামপুর উপজেলার পাটগ্রাম অনাথ বন্ধু উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে ভেলাবাদ পারিবারিক কবরস্থানে প্রবীণ এ রাজনীতিকের দাফন সম্পন্ন হয়।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : রাজধানী
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক