২৩ জুলাই, ২০২৬ ০৩:৪৬ পিএম

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা ২৭ জুলাই থেকে: শিক্ষামন্ত্রী

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা ২৭ জুলাই থেকে: শিক্ষামন্ত্রী
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বন্যার কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২৭ জুলাই থেকে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী আবার শুরু হচ্ছে। তবে বন্যার কারণে যেসব পরীক্ষা স্থগিত করা হয়েছিল, সেগুলোর নতুন সময়সূচি চলমান পরীক্ষা শেষ হওয়ার পর ঘোষণা করা হবে।

আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সাংবাদিকদের এ তথ্য জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

তিনি বলেন, পূর্বঘোষিত রুটিন অনুযায়ী ২৭ জুলাই থেকে পরীক্ষা চলবে। রুটিনের সব পরীক্ষা শেষ হওয়ার পর স্থগিত হওয়া পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে। এ ছাড়া ১৩ জুলাই প্রাকৃতিক দুর্যোগের কারণে যারা পরীক্ষায় অংশ নিতে পারেনি, তাদের নিবন্ধনও শুরু হবে। পরীক্ষার্থীর সংখ্যা বিবেচনায় নিয়ে তাদের জন্য পরীক্ষার তারিখ নির্ধারণ করা হবে।

এদিকে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বন্যা পরিস্থিতির উন্নতি, সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের প্রতিবেদন এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ২৭ জুলাই থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) এবং ডিপ্লোমা ইন কমার্সের অবশিষ্ট পরীক্ষাগুলো পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতায় চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার পরীক্ষার্থীরা এসব পরীক্ষায় অংশ নেবেন।

প্রসঙ্গত, বন্যাজনিত দুর্ভোগ, ক্ষতিগ্রস্ত সড়ক যোগাযোগ এবং পরীক্ষার্থীদের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় গত ১৬ জুলাই রাতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছিল। এখন পরিস্থিতির উন্নতি হওয়ায় পুনরায় পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এনএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক