২৩ জুলাই, ২০২৬ ০৪:১০ পিএম

সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের নতুন তত্ত্বাবধায়ক ডা. শহীদুল্লাহ দেওয়ান

সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের নতুন তত্ত্বাবধায়ক ডা. শহীদুল্লাহ দেওয়ান
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের নতুন তত্ত্বাবধায়ক হয়েছেন হাসপাতালটির সহকারী পরিচালক ডা. শহীদুল্লাহ দেওয়ান।

আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

সেবা বিভাগের পার-২ শাখার যুগ্মসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা ডা. শহীদুল্লাহ দেওয়ানকে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক (চলতি দায়িত্ব) হিসেবে পদায়ন করা হলো।

একই প্রজ্ঞাপনে এর আগের তত্ত্বাবধায়ক ডা. আকিকুন নাহারকে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

►প্রজ্ঞাপন দেখতে ক্লিক করুন

এমআর/

  এই বিভাগের সর্বাধিক পঠিত