করোনায় ডা. শফিকুল আলমের মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন আরও এক চিকিৎসক। ওই চিকিৎসকের নাম গাজী শফিকুল আলম চৌধুরী (৭৭)।
গতকাল শনিবার (১৯ ডিসেম্বর) রাতে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
ডা. গাজী শফিকুল আলম চৌধুরী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) থেকে এমবিবিএস সম্পন্ন করেন। তিনি ছিলেন ঢামেক ১৯তম ব্যাচের শিক্ষার্থী।
তাঁর গ্রামের বাড়ি বগুড়ার গাবতলী উপজেলার দক্ষিণপাড়া ইউনিয়নের উজগ্রাম চৌধুরীপাড়ায়। পৈতৃক সূত্রে বগুড়া শহরের সূত্রাপুর ঈদগাহ মাঠ লেনে বসবাস করতেন তিনি।
প্রায় ৪৭ বছর ধরে লন্ডনে চিকিৎসা পেশায় জড়িত ছিলেন ডা. গাজী শফিকুল আলম। ২০০৬ সালে দেশে ফিরে তিনি বগুড়া শহরে রিয়েল এস্টেট ব্যবসা শুরু করেন। গাজী রিয়েল এস্টেটের চেয়ারম্যান ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। তাঁর একমাত্র ছেলে গাজী সজল চৌধুরী যুক্তরাজ্য প্রবাসী।
পারিবারিক সূত্রে জানা গেছে, ডা. গাজী শফিকুল আলম চৌধুরী বিদেশ থেকে ফিরে চিকিৎসা পেশা ছেড়ে পুরোপুরি ব্যবসায় জড়িয়ে পড়েন। চলতি মাসের প্রথম দিকে তিনি প্রথমে নিউমোনিয়ায় আক্রান্ত হন। এরপর তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়।
পরে চার ডিসেম্বর করোনা পরীক্ষার জন্য তাঁর শরীর থেকে নমুনা সংগ্রহ করা হলে পাঁচ ডিসেম্বর তাঁর শরীরে কোভিড-১৯ পজিটিভ আসে। শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ১১টা ৫০ মিনিটে তিনি মারা যান। রোববার বাদ জোহর বগুড়া শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এবং বাদ আসর গাবতলী উপজেলার উজগ্রাম চৌধুরী পাড়ায় জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
-
১৯ মে, ২০২৬
-
০৪ মে, ২০২৬
-
২৯ এপ্রিল, ২০২৬
-
২০ এপ্রিল, ২০২৬
-
০৮ এপ্রিল, ২০২৬
-
২৬ মার্চ, ২০২৬
-
২৩ ফেব্রুয়ারী, ২০২৬