১৮ ডিসেম্বর, ২০২০ ০৮:৫৭ পিএম

কিশোরগঞ্জে বিনামূল্যে শতাধিক ব্যক্তির রক্তের গ্রুপ নির্ণয়

কিশোরগঞ্জে বিনামূল্যে শতাধিক ব্যক্তির রক্তের গ্রুপ নির্ণয়
বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি।

মেডিভয়েস রিপোর্ট: কিশোরগঞ্জে মহান বিজয়ের মাস উপলক্ষে বিনামূল্যে শতাধিক ব্যক্তির রক্তের গ্রুপ নির্ণয় করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ব্লাড মেইটস অব কিশোরগঞ্জ’।

আজ শুক্রবার (১৮ ডিসেম্বর) দুপুরে বিভিন্ন মেডিকেল শিক্ষার্থীদের অংশগ্রহণে জেলার গুরুদয়াল সরকা‌রি কলেজ মা‌ঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সংগঠনটি জানায়, ‘মানবতার টা‌নে ভয় নেই রক্তদা‌নে’ শ্লোগানে মহান বিজয়ের মাস উপলক্ষে ব্লাড মেইটস অব কিশোরগঞ্জ আয়োজিত ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন'২০ সফলভাবে সম্পন্ন হয়েছে। ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে মোট ১০৬ জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। 

এ সময় সংগঠনটির সামগ্রিক তৎপরতায় সকলের সহযোগিতায় তাদের পথচলা আরও সহজ ও সুন্দর হবে বলেও সংগঠনটির সদস্যরা আশা প্রকাশ করেন।

কর্মসূতি চলাকালে উপ‌স্থিত ছি‌লেন সংগঠ‌নের সভাপ‌তি মুতা‌ছিম বিল্লাহ, সহ-সভাপ‌তি তৌ‌ফিকুল হাসান খান, সাধারন সম্পাদক আলভি আরাফাত, সাংগঠ‌নিক সম্পাদক আহফাজ আ‌বীর, সহ-সাংগঠ‌নিক সম্পাদক ইয়া‌সিন আরাফাত,  অর্থ-সম্পাদক হা‌সিব উল্লাহ দিপু, সহ-অর্থসম্পাদক মিজানুর রহমান, মি‌ডিয়া বিষয়ক সম্পাদক এনামুল হক এনাম, প্রচার সম্পাদক ওয়াসকুরুন, সহ-প্রচার সম্পাদক তৌ‌হিদুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক হা‌ফেজ মো. শরীফুজ্জামান, সংস্কৃ‌তি বিষয়ক সম্পাদক মুজা‌হিদ বিল্লাহ, স্বাস্থ্য ও চি‌কিৎসা বিষয়ক সম্পাদক দিদার মোহাম্মদ, আই‌টি সম্পাদক কামরুল আহসান প্রমুখ। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক