করোনা: ফের লকডাউনে মালয়েশিয়া
মেডিভয়েস ডেস্ক: করোনাভাইরাসের দ্বিতীয় তরঙ্গে মালয়েশিয়ায় সংক্রমণ বাড়তে থাকায় আবারও ১১ দিনের জন্য কন্ডিশনাল মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (সিএমসিও) বাড়িয়েছে দেশটির সরকার।
স্থানীয় সময় শুক্রবার (১৮ ডিসেম্বর) মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি বিন ইয়াকুব নিয়মিত করোনা বিষয়ক ব্রিফিংয়ে গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, মালয়েশিয়ায় আগেও কন্ডিশনাল মুভমেন্ট কন্ট্রোল অর্ডার ঘোষণা করা হয়েছিল, যা ২০ ডিসেম্বর বলবৎ থাকবে।
দাতুক সেরি বলেন, দেশে করোনা দ্বিতীয় ঢেউয়ে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় লকডাউনের বিধিনিষেধ বাড়ানো হয়েছে। এই সংক্রমণ রোধে শর্তসাপেক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শক্রমে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সেরেম্বান, পোর্ট ডিকসন, যহুর বাহারু, বাতু পাহাত, কুলাই এবং সাবাহ রাজ্যের সমস্ত জেলা ও কুয়ালালামপুরের সব এলাকায় কন্ডিশনাল মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (সিএমসিও) বহাল থাকবে।
জন হপন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযাযী, দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন এক হাজার ৬৮৩ জন। এখন পর্যন্ত মোট ৯০ হাজার ৮১৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৪৩২ জন। এছাড়া সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৭৫ হাজার ২৪৪ জন।
-
০৯ অগাস্ট, ২০২৬
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪