এবার মডার্নার ভ্যাকসিনে অনুমোদন যুক্তরাষ্ট্রের
মেডিভয়েস ডেস্ক: ফাইজার বায়োএনটেকের পর করোনাভাইরাসের দ্বিতীয় ভ্যাকসিন হিসেবে এবার ফার্মা জায়ান্ট মডার্নার তৈরি ভ্যাকসিন অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রে।
দেশটি কোম্পানিটির কাছ থেকে ২০০ মিলিয়ন ভ্যাকসিন কিনতে সম্মত হয়েছে এবং ছয় মিলিয়ন জাহাজের জন্য প্রস্তত।
আজ শনিবার (১৯ ডিসেম্বর ) ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধের (এফডিএ) একটি বিশেষজ্ঞ প্যানেল ২০-০ ভোট প্রদান করে। তাই শুক্রবার মডার্নার ভ্যাকসিন অনুমোদন দেওয়া হয়।
বিশেষজ্ঞরা বলছেন, মডার্নার ভ্যাকসিন ৯৪ শতাংশ কার্যকর এবং নিরাপদ। কোম্পানিটির ভ্যাকসিনের সুবিধা হলো ১৮ বছর বা তার চেয়ে বেশি বয়সীদের জন্য ক্ষতির চেয়ে উপকার বেশি।
টেনেসির মেহ্যারি মেডিকেল কলেজের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. জেমস হিলড্রেথ বলেন, জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের প্রকোপ শুরুর হয়েছিল। অল্প সময়ের ব্যবধানে ডিসেম্বরে এসে ভ্যাকসিন পাওয়াটা একটি অসাধারণ অর্জন।
যুক্তরাষ্ট্রে মডার্নার ভ্যাকসিন অফিসিয়ালভাবে অনুমোদন ঘোষণার আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইট করে বলেন, ‘অভিনন্দন, মডার্নার ভ্যাকসিন এখন পাওয়া যাবে। এটি অনুমোদিত এবং অবিলম্বে বিতরণ শুরু হবে।’
মডার্নার ভ্যাকসিন ব্যাপকভাবে গ্রহণের জন্য জনসাধারণ প্রতি আহ্বান জানান তিনি।
জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত তিন লাখ ১১ হাজার ৫২৯ মানুষের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছেন ১ কোটি ৭২ লাখ ৬৯ হাজার ৫৪২ জন।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪
আইসিডিডিআর,বি’র গবেষণা
গ্রামাঞ্চলে প্রতি তিনজন কিশোরীর মধ্যে দুইজন মাসিক-সংক্রান্ত সমস্যায় ভুগছে
আইসিডিডিআর,বি’র গবেষণা
গ্রামাঞ্চলে প্রতি তিনজন কিশোরীর মধ্যে দুইজন মাসিক-সংক্রান্ত সমস্যায় ভুগছে
দশ জেলায় আইসিইউ উদ্বোধন
এক হাজার শয্যার ২০ হাসপাতাল নির্মাণের পরিকল্পনা: স্বাস্থ্যমন্ত্রী