করোনা পরীক্ষায় যুক্ত আরও ১৯ ল্যাব
মেডিভয়েস রিপোর্ট: রাজধানী ঢাকাসহ সারাদেশে করোনাভাইরাসের রোগী শনাক্তে আরও ১৯টি পরীক্ষাগার বাড়ানো হয়েছে। আগে ১৪০টি পরীক্ষাগার ছিল, এ নিয়ে মোট ১৫৯টি পরীক্ষাগার সংখ্যা দাঁড়ালো।
শুক্রবার (১৮ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, সরকারি ৯৬টি ল্যাবের মধ্যে ৫১টি আরটি-পিসিআর, ১৬টি জিন-এক্সপার্ট এবং ২৯টি র্যাপিড অ্যান্টিজেন টেস্ট ল্যাব। বেসরকারি ৬৩টি পরীক্ষাগারের মধ্যে আরটি-পিসিআর ৬১টি ও দুইটি জিন-এক্সপার্ট ল্যাব রয়েছে।
প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস পৃথিবীজুড়ে মহামারীতে রূপ নেয়। ভাইরাসটিতে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন প্রায় সাত কোটি ৫০ লাখের অধিক মানুষ। মৃতের সংখ্যা ১৬ লাখ ৬৩ হাজারের অধিক। তবে এখন পর্যন্ত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন চার কোটি ২৪ লাখের অধিক মানুষ। বাংলাদেশে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়ে গত ৮ মার্চ। এরপর ১৮ মার্চ দেশে করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।
শুক্রবার (১৮ ডিসেম্বর) পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩০ লাখ ৫০ হাজার ৬৪টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ২৪ লাখ ৩২ হাজার ৬৯৪টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৬ লাখ ১৭ হাজার ৩৭০টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪