১৭ নভেম্বর, ২০২০ ০৪:৪১ পিএম

দেশে করোনায় আরও ৩৯ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২২১২

দেশে করোনায় আরও ৩৯ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২২১২

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ছয় হাজার ২৫৪ জনের। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন আরও দুই হাজার ২১২ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো চার লাখ ৩৬ হাজার ৬৮৪ জনে।

আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড ইউনিটের পরিচালক ডা. মো. ইউনুস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৬ হাজার ৬০২টি। এর মধ্যে ১৫ হাজার ৯৯০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ২৫ লাখ ৭২ হাজার ৯৫২টি।

ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৭৪৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন তিন লাখ ৫২ হাজার ৮৯৫ জন। 

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হার ১৩ দশমিক ৮৩ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৯৭ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮০ দশমিক ৮১ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৩ শতাংশ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মৃত ৩৯ জনের মধ্যে ৩০ জন পুরুষ ও নারী নয় জন। এদের মধ্যে রয়েছেন ঢাকা বিভাগে ২২ জন, চট্টগ্রাম বিভাগে পাঁচ জন, রাজশাহী বিভাগে তিন জন, বরিশাল বিভাগে দুই জন, সিলেটে দুই জন ও রংপুর বিভাগে পাঁচ জন রয়েছেন। এদের সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরের ঊর্ধ্বে ২৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১০ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুই জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে এক জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে এক জন এবং ১১ থেকে ২০ বছরের মধ্যে এক জন রয়েছেন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ১৮১ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ১৫৭ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ৮৮ হাজার ৭৪৫ জন। এপর্যন্ত আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ৭৬ হাজার ৫৫১ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১২ হাজার ১৯৪ জন।

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক