১৬ নভেম্বর, ২০২০ ১০:৩০ পিএম

করোনায় ২৪ ঘণ্টায় আরও ২১ জনের মৃত্যু 

করোনায় ২৪ ঘণ্টায় আরও ২১ জনের মৃত্যু 

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ছয় হাজার ২১৫ জনের। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন আরও দুই হাজার ১৩৯ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো চার লাখ ৩৪ হাজার ৪৭২ জনে।

আজ সোমবার (১৬ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১১৬টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৬ হাজার ২১৮টি। এর মধ্যে ১৫ হাজার ৭৬৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ২৫ লাখ ৫৬ হাজার ৯৬২টি।

ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৬০৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন তিন লাখ ৫১ হাজার ১৪৬ জন। 

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হার ১৩ দশমিক ৫৭ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৯৯ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮০ দশমিক ৮২ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৩ শতাংশ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মৃত ২১ জনের মধ্যে ১৫ জন পুরুষ ও নারী ছয় জন। এদের মধ্যে রয়েছেন ঢাকা বিভাগে ১৩ জন, চট্টগ্রাম বিভাগে চার জন, রাজশাহী বিভাগে এক জন ও রংপুর বিভাগে তিন জন রয়েছেন। এদের মধ্যে হাসপাতালেই মারা গেছেন ২০ জন। বাড়িতে এক জন রয়েছেন।

মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরের ঊর্ধ্বে ১৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে এক জন ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ছয় জন রয়েছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ১৫৬ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ১২৪ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ৮৮ হাজার ৫৬৪ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ৭৬ হাজার ৩৯৪ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১২ হাজার ১৭০ জন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত