ক্ষমতা হস্তান্তরে জটিলতা করোনায় প্রাণহানি বাড়াতে পারে: বাইডেন
মেডিভয়েস ডেস্ক: সাবলীলভাবে ক্ষমতা হস্তান্তর না হলে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আরও বেশি মানুষের মৃত্যু হতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন।
স্থানীয় সময় সোমবার (১৬ নভেম্বর) ডেলাওয়ার অঙ্গরাজ্যের উইলমিংটন শহর থেকে অর্থনীতি পুনরুদ্ধার পরিকল্পনা নিয়ে দেওয়া বক্তব্যে এ কথা বলেন তিনি।
বাইডেন বলেন, যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতি মোকাবিলা করে অর্থনৈতিক সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য তার প্রশাসন প্রস্তুত। দ্রুততার সঙ্গে করোনা প্রণোদনা আইন পাস করার জন্য ডেমোক্র্যাট ও রিপাবলিকান আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানান।
পরে সাংবাদিকদের প্রশ্নোত্তরে টিকাকে জনস্বাস্থ্যের জন্য জরুরি বলে উল্লেখ করেন বাইডেন। তিনি বলেন, লোকজনের ওপর টিকার ব্যবহার নিশ্চিত করা না হলে কোনো উপকারিতা থাকবে না। আমেরিকার ৩০ কোটি মানুষের জন্য টিকা কীভাবে সংগ্রহ করা হবে, কীভাবে তা বিতরণ করা হবে, এসব নিয়ে কী পরিকল্পনা—এগুলোকে অনেক বড় বিষয়।
বাইডেন বলেন, ‘আমরা যদি এসব নিয়ে ২০ জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করি, তাহলে দেড় মাস দেরি হয়ে যাবে।’
এ নিয়ে কাজ শুরুর লক্ষ্যে সমন্বিত উদ্যোগের প্রতি গুরুত্বারোপ করে তিনি বলেন, সমন্বয় না থাকলে যুক্তরাষ্ট্রে অনেক বেশি মানুষের মৃত্যু হতে পারে।
আ.লীগের নাশকতার বিরুদ্ধে এনডিএফের প্রতিবাদ সমাবেশ
জুলাইয়ের চেতনা সমুন্নত ও ফ্যাসিবাদের বিরুদ্ধে চিকিৎসকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান
আ.লীগের নাশকতার বিরুদ্ধে এনডিএফের প্রতিবাদ সমাবেশ
জুলাইয়ের চেতনা সমুন্নত ও ফ্যাসিবাদের বিরুদ্ধে চিকিৎসকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান
বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসে ডা. শাওলীর আবেগঘন পোস্ট
অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক
সংসদে স্বাস্থ্য প্রতিমন্ত্রী
৩৬৬৩ চিকিৎসকসহ আট হাজার স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রক্রিয়া চলমান
রম্যরসে সচেতনতার বার্তা
ব্যাকটেরিয়ার পৌষমাস, অ্যান্টিবায়োটিকের সর্বনাশ