মডার্নার ভ্যাকসিনে আশাবাদী বিশ্ব স্বাস্থ্য সংস্থা
মেডিভয়েস ডেস্ক: মার্কিন ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান মডার্নার ভ্যাকসিন নিয়ে আশার আলো দেখছে খোদ বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে চূড়ান্ত কার্যকারিতা নিরূপণের জন্য প্রতিষ্ঠানটিকে আরও কিছু সময় দেয়া প্রয়োজন বলে মনে করে সংস্থাটি।
সোমবার রাতে সুইজারল্যান্ডের জেনেভায় এক সংবাদ সম্মেলনে সংস্থাটির প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়েসুস এ কথা জানান।
তিনি জানান, মডার্নার কোভিড-১৯-এর টিকা প্রায় ৯৫ শতাংশ কার্যকর হওয়ার যে দাবি করেছে তা সত্যিই উৎসাহের।
এদিকে, বিশ্বব্যাপী করোনার দ্বিতীয় তরঙ্গ নিয়ে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
করোনা ভ্যাকসিন নিয়ে অগ্রগতির কথা শোনালেও এখনো বড় ধরনের সাফল্য দেখাতে পারেনি কোনো দেশ। সবশেষ যুক্তরাষ্ট্রের ওষুধ উৎপাদকনারী প্রতিষ্ঠান মডার্না দাবি করেছে, তাদের তৈরি টিকা ৯৪ দশমিক ৫ শতাংশ পর্যন্ত কার্যকর।
মডার্না বলছে, যাদেরকে টিকা দেওয়া হয়েছিল তাদের ক্ষেত্রে এটি কার্যকর প্রমাণিত হয়েছে। এ বছরই যুক্তরাষ্ট্রে দুই কোটি ডোজ টিকা উৎপাদনের আশা করছে মডার্না। তাছাড়া, কোম্পানিটি এরই মধ্যে কয়েক লাখ ডোজ টিকা তৈরিও করে ফেলেছে। এর আগে আরেক মার্কিন প্রতিষ্ঠান ফাইজারও ৯০ শতাংশের বেশি কার্যকরের কথা জানায়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস বলেন, 'ভ্যাকসিনের সাফল্য আমাদের উৎসাহ জোগাচ্ছে এই মহামারি কাটিয়ে উঠতে। তবে আমাদের আরও কিছু তথ্যের প্রয়োজন। মডার্না আশা করছি সে ধাপগুলো উৎরে যেতে পারবে।'
আর বিশ্লেষকরা বলছেন, এখনই তৃপ্তির ঢেকুর না তুলে আরও কিছু দিন অপেক্ষা করা উচিত।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. সৌম্য স্বামীনাথন বলেন, কোনো একটি টিকা ৯০ শতাংশের মতো কার্যকর হলেই তাকে গ্রহণযোগ্য বলা যায়। মডার্না তার চেয়েও ভালো অবস্থানে আছে। তবে বিশ্বব্যাপী যেহেতু মহামারি, তাই আমাদের পদক্ষেপও হতে হবে সাবধানী। চূড়ান্ত কার্যকর হয় কিনা, পার্শ্বপ্রতিক্রিয়া আদৌ হয় কিনা, তা নির্ণয়ে আরও কিছু সময় দেয়া দরকার প্রতিষ্ঠানটিকে।
বেশ কয়েকটি দেশ টিকা উৎপাদনে তাদের কার্যক্রম জারি রেখেছে। তবে ফাইজার ও মডার্না বর্তমানে সবচেয়ে এগিয়ে। অ্যাস্ট্রাজেনেকা ও অক্সফোর্ডের যৌথ উদ্যোগে তৈরি করোনার ভ্যাকসিনও আশার আলো দেখাচ্ছে।
টিকা নিয়ে কিছুটা আশার আলো দেখা গেলেও, করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত বিশ্ব। যুক্তরাষ্ট্র প্রতিদিনই দেড় লাখের কম-বেশি শনাক্ত হচ্ছেন। ব্রাজিলেও বাড়ছে সংক্রমণ। ইউরোপের দেশগুলোতে লকডাউন দিয়েও কোনো কাজ হচ্ছে না। সংক্রমণ বেড়েই চলেছে।
ভারতেও আক্রান্তের সংখ্যা ঊর্ধ্বমুখী। এখনই সতর্ক না হলে, আর স্বাস্থ্যবিধি পুরোপুরি না মানলে, আগামী কয়েকদিনে মৃত্যু হার বাড়বে, বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪
এফসিপিএসে নতুন নীতিমালা
‘মেধাক্রমের ভিত্তিতে ভাতা সীমাবদ্ধ হলে প্রশিক্ষণার্থীরা আর্থিক অনিশ্চয়তায় পড়বেন’