করোনা রোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার
মেডিভয়েস ডেস্ক: বৈশ্বিক মহামারী করোনার সেকেন্ড ওয়েভ মোকাবেলায় ও নতুন সংক্রমণ রোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্যারিস পিস ফোরামে বক্তব্যকালে তিনি এ কথা বলেন বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান বলেন, ‘করোনায় আমরা ক্লান্ত হলেও ভাইরাস ক্লান্ত হয়নি। ইউরোপের দেশগুলো এখনেও করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। কিন্তু তাৎপর্যপূর্ণ পরিবর্তন আসেনি। ভ্যাকসিন না আসা পর্যন্ত কেউ নিরাপদ নই, সবাইকে সতর্ক থাকতে হবে।’
টিকার গুরুত্ব উল্লেখ করে তিনি বলেন, জরুরি ভিত্তিতে টিকা প্রয়োজন। তবে টিকার কার্যকারিতার প্রমাণ না পাওয়া করোনায় সবাই ঝুঁকিপূর্ণ। এ অবস্থায় টিকার জন্য অপেক্ষা করে সব ডিম এক ঝুড়িতে রাখতে চান না বলেও জানিয়েছেন তেদরোস আধানোম। এ সময় করোনার কোনো টিকা পাওয়া গেলে তা দরিদ্র দেশগুলোর মধ্যেও সমানভাবে বণ্টন করার আহ্বান জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান।
এদিকে শীতে নতুন করে করোনা সংক্রমণ বাড়তে থাকায় ইউরোপের অনেক দেশ নতুন করে লকডাউন জারি করা হয়েছে। করোনার সেকেন্ড ওয়েভ মোকাবেলা ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে বিভিন্ন দেশে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে।
প্রসঙ্গত, চীনের উহান থেকে ছড়িয়ে প্রাণঘাতী করোনাভাইরাসে বৈশ্বিক মহামারী হিসেবে সারাবিশ্বে ছড়িয়ে পরে। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত পাঁচ কোটি ২৭ লাখ ৫৩ হাজারের অধিক মানুষ আক্রান্ত হয়েছেন। আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন প্রায় ১৩ লাখ মানুষ। তবে এখন পর্যন্ত তিন কোটি ৪১ লাখের অধিক মানুষ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়
ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়
ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন
এফসিপিএসে নতুন নীতিমালা
‘মেধাক্রমের ভিত্তিতে ভাতা সীমাবদ্ধ হলে প্রশিক্ষণার্থীরা আর্থিক অনিশ্চয়তায় পড়বেন’