করোনা সংক্রমণ: আজিজুল হাকিম লাইফ সাপোর্টে
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিমের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় জরুরিভিত্তিতে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি লাইফ সাপোর্টে আছেন।
জনপ্রিয় উপস্থাপক ও মিডিয়া ব্যক্তিত্ব আনজাম মাসুদ আজ শুক্রবার (১৩ নভেম্বর) সকালে গণমাধ্যমকে এমন তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজিজুল হাকিমকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি লাইফ সাপোর্টে আছেন।
এর আগে গত ১০ নভেম্বর আজিজুল হাকিম, তার স্ত্রী নাট্যকার পরিচালক জিনাত হাকিম ও ছেলে মুহাইমিন রেদোয়ান হাকিমের করোনা শনাক্ত হয়।
বৃহস্পতিবার জানা যায়, আজিজুল হাকিমের শরীরে জ্বর থাকলেও জিনাত হাকিম ও হৃদের জ্বর নেই। বাসাতেই আইসোলেশনে রয়েছেন তারা। তবে আজিজুল হাকিমের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে জরুরিভাবে হাসপাতালে ভর্তি করে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
৬১ বছর বয়স্ক আজিজুল হাকিম টেলিভিশন, সিনেমা এবং মঞ্চের জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম। ১৯৮১ সালে কর্মজীবন শুরু করেন তিনি। টিভি নাটকে অভিনয় করে ব্যাপক পরিচিতি লাভ করেন এ অভিনেতা।
কাজের স্বীকৃতি হিসেবে ছোট পর্দার এই গুণী অভিনেতা সাংস্কৃতিক পরিচালক সমিতির পুরস্কার, বাংলাদেশ টেলিভিশন সাংবাদিক পুরস্কারসহ বেশ কয়েকটি পুরষ্কার ও সম্মাননা পেয়েছেন।
১৯৯৩ সালে নাট্যকার জিনাত হাকিমকে বিয়ে করেন আজিজুল হাকিম। মেয়ে নাজাহ হামিক ও ছেলে মুহাইমিন রেদোয়ানকে নিয়েই তাদের সংসার।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪