করোনায় ঝরল আরও ১৫ প্রাণ, নতুন শনাক্ত ১৪৬৯
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন ১ হাজার ৪৬৯ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। আজ শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১১৪টি ল্যাবরেটরিতে ১৩ হাজার ৭৪৭টি নমুনা সংগ্রহ এবং ১৩ হাজার ৫২১টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা সংখ্যা দাঁড়িয়েছে ২৪ লাখ ১৮ হাজার ৪২৩টি।
গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১ হাজার ৪৬৯ জনকে নিয়ে দেশে আক্রান্তে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ১৭ হাজার ৪৭৫ জন। আরও নতুন ১৫ জনসহ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬ হাজার ৩৬ জন।
গত একদিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৪৩৯ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ৩৫ হাজার ২৭ জন হয়েছে।
দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।
গত বছরের ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের উপদ্রব শুরু হয়। এটি বর্তমানে বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ১১ মার্চ কোভিড ১৯-কে বৈশ্বিক মহামারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪