০৬ নভেম্বর, ২০২০ ০৩:২৯ পিএম

পরিবার পরিকল্পনার দুই কর্মকর্তাকে সিনিয়র স্কেলে পরীক্ষার অনুমতি

পরিবার পরিকল্পনার দুই কর্মকর্তাকে সিনিয়র স্কেলে পরীক্ষার অনুমতি

মেডিভয়েস রিপোর্ট: পরিবার পরিকল্পনা অধিদপ্তরের দুই কর্মকর্তাকে সিনিয়র স্কেল পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

আজ শুক্রবার (৬ নভেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ইস্যু করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, ‘উপযুক্ত বিষয় ও সূত্রোক্ত পত্রের পরিপ্রেক্ষিতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন আদেশে বর্ণিত দুই পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে ২০২০ সালে অনুষ্ঠেয় সিনিয়র স্কেল পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি নির্দেশক্রমে প্রদান করা হলো।’

অনুমতি পাওয়া কর্মকর্তারা হলেন, জামালপুরের মোলান্দহ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাজেদুর রহমান এবং ময়মনসিংহের গৌরিপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. কামাল হোসেন।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সচিবের অবগতির জন্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে পারসোনাল-২ শাখার উপসচিব মোহাম্মদ মোহসীন উদ্দিন স্বাক্ষরিত আদেশের অনুলিপি পরিবাার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।

►আদেশটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক