সড়ক দুর্ঘটনায় সদ্য পাস ইন্টার্ন চিকিৎসকের মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: সড়ক দুর্ঘটনায় মারা গেছেন সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের ডা. আরাফাত পাঠান নইম। আজ শুক্রবার (২ সেপ্টেম্বর) সকাল ৯টায় জেলার সয়দাবাদ এলাকায় দুর্ঘটনায় মারা যান তিনি।
২০১৪-১৫ সেশনের এ শিক্ষার্থী চলতি বছর এমবিবিএস সম্পন্ন করেন। ডা. আরাফাত নইম ছিলেন মনসুর আলী মেডিকেলের প্রথম ব্যাচের ছাত্র। তিনি নবগঠিত ইন্টার্ন চিকিৎসক পরিষদের জিএস ছিলেন।
একই মেডিকেল কলেজের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী শাহাদাত নূর সানি মেডিভয়েসকে বলেন, সকালে বাসা থেকে ক্যাম্পাসে ফিরছিলেন ডা. আরাফাত নইম। যমুনা ব্রিজ সংলগ্ন সয়দাবাদ এলাকায় তার মোটরবাইকটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
কলেজ ক্যাম্পাসে প্রথম জানাজা শেষে পরিবারের সদস্যরা লাশ নিয়ে গ্রামের বাড়ি ময়মনসিংহের উদ্দেশে রওনা দিবে।
পরিশ্রমী ও মেধাবী এ তরুণ চিকিৎসকের মৃত্যুতে মেডিভয়েস পরিবার গভীরভাবে শোকাহত।
-
১৯ মে, ২০২৬
-
০৪ মে, ২০২৬
-
২৯ এপ্রিল, ২০২৬
-
২০ এপ্রিল, ২০২৬
-
০৮ এপ্রিল, ২০২৬
-
২৬ মার্চ, ২০২৬
-
২৩ ফেব্রুয়ারী, ২০২৬