ট্রাম্প-মেলানিয়ার করোনা শনাক্ত, টুইট মার্কিন প্রেসিডেন্টের
মেডিভয়েস ডেস্ক: মাসখানেক পরেই আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন। তার আগেই ধাক্কা ট্রাম্প শিবিরে। এবার করোনায় আক্রান্ত হলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোভিড ধরা পড়েছে মেলানিয়া ট্রাম্পেরও।
আজ শুক্রবার (২ অক্টোবর) টুইট করে নিজেই এ কথা জানিয়েছেন ট্রাম্প।
ট্রাম্প বলেন, ‘ফ্লোটাস (ফার্স্ট লেডি অব দ্য ইউনাইটেড স্টেটস) এবং আমার কোভিড পজিটিভ ধরা পড়েছে। দুজনেই নিভৃতবাসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। আশা করছি, এই পরিস্থিতি থেকে দ্রুত বেরিয়ে আসব।’
এরআগে গতকালই (বৃহস্পতিবার) ট্রাম্পের এক সহকর্মী হোপ হিকসের কোভিড ধরা পড়ার খবর প্রকাশ্যে আসে। নির্বাচনী প্রচারে ট্রাম্পের সঙ্গী ছিলেন হিকস। মিনেসোটা থেকে নির্বাচনী প্রচার সেরে ফেরার পরই কোভিডের হালকা উপসর্গ ধরা পড়ে হিকসের। তার পরই তিনি পরীক্ষা করান। রিপোর্ট পজিটিভ আসে। হিকসের কোভিড আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসার পর সস্ত্রীক ট্রাম্প কোভিড পরীক্ষা করান।
সংবাদ সংস্থা ফক্স নিউজকে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, ‘আমার ঘনিষ্ঠ সহকর্মী হোপ হিকসের কোভিড পজিটিভ ধরা পড়েছে। এই খবরটি জানার পরই আমি ও মেলানিয়া কোভিড পরীক্ষা করিয়েছি। রিপোর্টের অপেক্ষায় রয়েছি। তবে আপাতত দু’জনেই নিভৃতবাসে যাচ্ছি।’ শুক্রবার রিপোর্ট আসার পর জানা যায়, দু’জনেই কোভিড পজিটিভ।
প্রসঙ্গত, সামনেই প্রেসিডেন্ট নির্বাচন। আমেরিকায় যে হারে করোনার সংক্রমণ এবং মৃত্যু বাড়ছে তা নিয়ে অসন্তোষ বাড়ছে ট্রাম্পের ভূমিকায়। তা ছাড়া করোনা পরিস্থিতির মধ্যেও মাস্ক না পরার জন্য প্রবল সমালোচনা মুখেও পড়তে হয়েছে ট্রাম্পকে। জর্জ ফ্লয়েডের মৃত্যুও বিরোধীদের হাতে বর্ণবৈষম্যের অস্ত্র তুলে দিয়েছে। এমন পরিস্থিতিতে নিজের ভাবমূর্তিকে স্বচ্ছ হিসেবে তুলে ধরতে ভোটের আগে এ প্রান্ত ও প্রান্ত চষে বেড়াচ্ছেন তিনি। হাতে আর মাত্র কয়েকটা দিন। এমন একটা সময়ে খোদ মার্কিন প্রেসিডেন্ট কোভিড আক্রান্ত হওয়ার উদ্বেগ বেড়েছে ট্রাম্প শিবিরে।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪
প্যারিসে জলবায়ু সংক্রান্ত কৌশলগত সভা
জলবায়ু-সহনশীল ও স্বল্প-কার্বন নিঃসরণকারী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলছে বাংলাদেশ
প্যারিসে জলবায়ু সংক্রান্ত কৌশলগত সভা
জলবায়ু-সহনশীল ও স্বল্প-কার্বন নিঃসরণকারী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলছে বাংলাদেশ
প্যারিসে জলবায়ু সংক্রান্ত কৌশলগত সভা
জলবায়ু-সহনশীল ও স্বল্প-কার্বন নিঃসরণকারী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলছে বাংলাদেশ
আপিল বিভাগের রায়
প্র্যাকটিস করতে পারবেন না ডেন্টাল টেকনোলজিস্টরা