চিকিৎসকদের চাকরি স্থায়ীকরণে গঠিত কমিটির সভা বৃহস্পতিবার
মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য সার্ভিসে কর্মরত প্রথম শ্রেণীর চিকিৎসক কর্মকর্তাদের চাকরি স্থায়ীকরণে গঠিত কমিটির সভা আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক নোটিসে এ কথা জানানো হয়েছে।
এতে আরও বলা হয়েছে, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারভুক্ত/স্বাস্থ্য সার্ভিসে কর্মরত প্রথম শ্রেণীর চিকিৎসক কর্মকর্তার চাকরি স্থায়ীকরণের নিমিত্ত গঠিত কমিটির সভা আগামীকাল বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় সচিবালয়ে অনুষ্ঠিত হবে।
স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্মসচিবের (পার) সভাপতিত্বে তাঁর অফিস কক্ষে অনুষ্ঠেয় এ সভায় সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
মন্ত্রণালয়ের সেবা বিভাগের পারসোনাল-২ অধিশাখার উপসচিব শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত ওই নোটিসের অনুলিপি স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন), সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব (শৃঙ্খলা-১) ও সিনিয়র সহকারী সচিবের (পার-১) কাছে পাঠানো হয়েছে।
নোটিসে স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালককে (এসিআর) এসিআর ও প্রয়োজনীয় কাগজপত্র সভায় উপস্থাপনের জন্য কমপক্ষে ০৪ (চার) জন কর্মচারী নিয়ে আসার জন্য অনুরোধ করা হয়।
-
১৮ অক্টোবর, ২০২০
-
১৬ সেপ্টেম্বর, ২০২০
-
৩০ জুন, ২০২০
কাজে যোগ না দিলে শাস্তির হুমকি কর্তৃপক্ষের
বারডেমে চিকিৎসকদের কর্মবিরতি তৃতীয় দিনে অব্যাহত