প্রথম শ্রেণীর চিকিৎসকদের চাকরি স্থায়ীকরণে সভা ২০ অক্টোবর
মেডিভয়েস রিপোর্ট: কর্মরত প্রথম শ্রেণীর চিকিৎসকদের চাকরি স্থায়ীকরণে গঠিত কমিটির সভা অনুষ্ঠিত হবে আগামী ২০ অক্টোবর (মঙ্গলবার)। গত ১৫ অক্টোবর স্বাস্থ্য সেবা বিভাগের নোটিসে এ কথা বলা হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পারসোনাল-২ অধিশাখার উপসিচব শারমিম আক্তার জাহান স্বাক্ষরিত ওই নোটিসে আরও বলা হয়েছে, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারভুক্ত/স্বাস্থ্য সার্ভিসে কর্মরত প্রথম শ্রেণীর চিকিৎসক কর্মকর্তার চাকরি স্থায়ীকরণের নিমিত্ত গঠিত কমিটির সভা আগামী ২০ অক্টোবর মঙ্গলবার বিকাল তিনটায় স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্মসচিবের (পার) সভাপতিত্বে তাঁর অফিস কক্ষে সচিবালয়ে অনুষ্ঠিত হবে।
সভায় সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
নোটিসের অনুলিপি স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন), স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিবসহ (শৃঙ্খলা-১) সংশ্লিষ্টদের দপ্তরে পাঠানো হয়েছে।