১৬ সেপ্টেম্বর, ২০২০ ০৫:৩৬ পিএম

প্রখ্যাত নিউরোলজিস্ট ডা. কাজী দীন মোহাম্মদ করোনায় আক্রান্ত

প্রখ্যাত নিউরোলজিস্ট ডা. কাজী দীন মোহাম্মদ করোনায় আক্রান্ত

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন উপমহাদেশের প্রখ্যাত নিউরোলজিস্ট ও ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস (এনআইএনএস) হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিসের (এফডিএসআর) প্রচার ও প্রকাশনা সম্পাদক ডা. শাহেদ ইমরান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রখ্যাত নিউরোলজিস্ট ডা. দীন মোহাম্মদের করোনা উপসর্গ দেখা দিলে তিনি করোনা পরীক্ষা করান। এতে তাঁর দেহে করোনা শনাক্ত করা হয়। তবে এনআইএনএস হাসপাতাল পরিচালকের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং তিনি বাসায় থেকেই চিকিৎসা গ্রহণ করছেন। 

প্রসঙ্গত, অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ বাংলাদেশের একজন খ্যাতনামা স্নায়ুরোগ বিশেষজ্ঞ। তিনি ১৯৯৬ সালে ঢাকা মেডিকেল কলেজে স্নায়ুরোগ বিভাগের অধ্যাপক পদে যোগদান করেন। পরে ২০০৬ থেকে ২০১৪ পর্যন্ত দীর্ঘ ৮ বছর ঢাকা মেডিকেলের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। সরকারি চাকরি থেকে অবসর গ্রহণের পর এনআইএনএস হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন ডা. কাজী দীন মোহাম্মদ। এছাড়াও ২০১৯ সালে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস এন্ড সার্জনসের সভাপতি নির্বাচিত হন। 

  ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক