করোনায় ঝরলো আরও ২১ প্রাণ
মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২১ জন মৃত্যুবরণ করেছে। মৃত্যুর সংখ্যাগত হিসেবে গত দেড় মাসে এটিই সর্বনিম্ন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো চার হাজার ৮২৩ জন। এ সময় আরও এক হাজার ৬১৫ জনের দেহে ভাইরাসটি শনাক্ত করা হয়েছে।
আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৯৪টি করোনা পরীক্ষাগারে ১৩ হাজার ২৫৮টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা হয়েছে ১৩ হাজার ৩৬০টি। এ নিয়ে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ৭০ হাজার ১০৬টি। পরীক্ষায় আরও এক হাজার ৬১৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো তিন লাখ ৪২ হাজার ৬৭১ জনে।
এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২১ জনের মধ্যে পুরুষ ১৬ ও নারী ৫ জন। তাদের ২০ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এবং একজন বাড়িতে মৃত্যুবরণ করেছেন একজন। তাদের মধ্যে ষাটোর্ধ্ব ১০ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে সাত জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুই জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে এক জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন রয়েছেন।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় আরও দুই হাজার ৩৭৫ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো দুই লাখ ৪৭ হাজার ৯৬৯ জনে। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৭২ দশমিক ৩৬ ভাগ।
২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১২ দশমিক ৯ ভাগ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৯ দশমিক ৩৬ ভাগ। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৭২ দশমিক ৩৬ ভাগ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪১ ভাগ। এ পর্যন্ত করোনায় মোট মৃতের মধ্যে পুরুষ তিন হাজার ৭৬০ (৭৭ দশমিক ৯৬ ভাগ) এবং নারী এক হাজার ৬৩ জন (২২ দশমিক শূন্য ০৪ ভাগ)।
বিভাগ ভিত্তিক বিশ্লেষণে দেখা যায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১০ জন, চট্টগ্রাম বিভাগে পাঁচ জন, রাজশাহী বিভাগে একজন, খুলনা বিভাগে চার জন এবং সিলেটে একজন।
প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস পৃথিবীজুড়ে মহামারীতে রূপ নেয়। ভাইরাসটিতে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন ২ কোটি ৯৬ লাখের অধিক মানুষ। মৃতের সংখ্যা নয় লাখ ৩৫ হাজারের অধিক। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় ২ কোটি মানুষ। বাংলাদেশে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়ে গত ৮ মার্চ। এরপর ১৮ মার্চ দেশে করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪