সোহরাব হোসাইন পিএসসির নতুন চেয়ারম্যান
মেডিভয়েস রিপোর্ট: অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইনকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব মো. অলিউর রহমানের স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, রাষ্ট্রপতি বাংলাদেশের সংবিধানের ১৩৮ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব জনাব মো. সোহরাব হোসাইনকে তাঁর অভোগকৃত অবসরোত্তর ছুটি ও তৎসংশ্লিষ্ট সুবিধা স্থগিতের শর্তে জনস্বার্থে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান পদে সানুগ্রহ নিয়োগ প্রদান করেছেন।
তিনি দায়িত্বভার গ্রহণের তারিখ থেকে পরবর্তী পাঁচ বছর মেয়াদে বা তাঁর বয়স ৬৫ বছর পূর্ণ হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
-
২৬ এপ্রিল, ২০২৬
-
০১ এপ্রিল, ২০২৬
-
০২ মার্চ, ২০২৬
-
২২ ফেব্রুয়ারী, ২০২৬
-
২২ জানুয়ারী, ২০২৬
-
১৮ ডিসেম্বর, ২০২৫
-
০৯ ডিসেম্বর, ২০২৫