১৬ সেপ্টেম্বর, ২০২০ ০২:৩৫ পিএম

নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ করোনায় আক্রান্ত

নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ করোনায় আক্রান্ত

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী ও দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য খালিদ মাহমুদ চৌধুরী। এর আগে শনিবার নৌ প্রতিমন্ত্রীর এপিএস আ ন ম আহমাদুল বাশারও করোনায় আক্রান্ত হন।

আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জাহাঙ্গীর আলম জানান, শনিবার বিকেল থেকেই প্রতিমন্ত্রীর করোনার উপসর্গ দেখা দেয়। এ অবস্থায় গত মঙ্গলবার তার করোনা পরীক্ষা করা হলে ফলাফল পজিটিভ আসে। তাঁর জ্বরের পাশাপাশি শরীরে প্রচণ্ড ব্যথা রয়েছে। তবে শ্বাসকষ্টের তেমন সমস্যা নেই। 

তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে জানিয়ে তিনি আরও বলেন, খালিদ মাহমুদ চৌধুরী শারীরিকভাবে ভলো আছেন। তেমন শারীরিক জটিলতা না থাকায় চিকিৎসকের পরামর্শে তিনি তাঁর বেইলি রোডের সরকারি বাসায় হোম আইসোলেশনে রয়েছেন।

খালিদ মাহমুদ চৌধুরী নবম জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ উপজেলা) আসন থেকে  প্রথমবারের মতো আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর দশম ও একাদশ সংসদ নির্বাচনেও তিনি জয়ী হন। একাদশ সংসদ নির্বাচনে পর গঠিত আওয়ামী লীগ সরকারে তিনি নৌ প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। এছাড়াও খালিদ মাহমুদ টানা তিন দফায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

  ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ সেমিনারে বিশেষজ্ঞদের তথ্য

দেশের ৫৭% স্বাস্থ্যপেশাজীবী অপ্রয়োজনীয়ভাবে শিশুকে গুঁড়াদুধের পরামর্শ দেন

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ সেমিনারে বিশেষজ্ঞদের তথ্য

দেশের ৫৭% স্বাস্থ্যপেশাজীবী অপ্রয়োজনীয়ভাবে শিশুকে গুঁড়াদুধের পরামর্শ দেন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক