০৩ সেপ্টেম্বর, ২০২০ ১০:০৫ এএম

ঢাবিতে স্বাস্থ্যবিধি মেনে সকল পরীক্ষা গ্রহণে অনুমোদন

ঢাবিতে স্বাস্থ্যবিধি মেনে সকল পরীক্ষা গ্রহণে অনুমোদন

মেডিভয়েস ডেস্ক: করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় দীর্ঘদিন বন্ধ রয়েছে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। বন্ধ রয়েছে সকল একাডেমিক ও পরীক্ষা কার্যক্রম। এ অবস্থায় সকল স্বাস্থ্যবিধি মেনে সমন্বিতভাবে সকল অসমাপ্ত পরীক্ষা গ্রহণ ও চূড়ান্ত ফলাফল ঘোষণার অনুমোদন দিয়েছে ঢাবি প্রশাসন।

বুধবার (২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সূত্রে জানা যায়, সভায় মহামারী পরিস্থিতির মধ্যে একাডেমিক কার্যক্রম স্বাভাবিক ও গতিশীল করা নিয়ে আলোচনা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে সেশন জট যেনো তৈরি না হয় এ উদ্দেশ্যে সমন্বিতভাবে সকল অসমাপ্ত পরীক্ষা গ্রহণ করে চূড়ান্ত ফলাফল গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে ক্যাম্পাসে ‘র‌্যাগ ডে’ পালনকে অমানবিক, নিষ্ঠুর ও নীতিবহির্ভূত উৎসব আখ্যা দিয়ে তা আয়োজনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অনুষদে ‘ইথিক্যাল রিভিউ কমিটি’ গঠন করার সুপারিশ করা হয়।

এছাড়াও সভায় বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মৌলিক গবেষণা প্রকল্প গ্রহণ ও গবেষণাধর্মী প্রকাশনার ওপর গুরুত্বারোপ করা হয়।

ঢাবির প্রশাসনিক ভবনের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান ও ইনস্টিটিউটের পরিচালকসহ একাডেমিক পরিষদের তিন শতাধিক সদস্য।

  ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
ডিসকভার এনভায়রনমেন্টের গবেষণা

দেশীয় পাঁচ প্রজাতির মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক

ডিসকভার এনভায়রনমেন্টের গবেষণা

দেশীয় পাঁচ প্রজাতির মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক

নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক