করোনায় আক্রান্ত তারকা ফুটবলার নেইমার
মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার। একইসঙ্গে ক্লাবটির আরও দুই খেলোয়াড় অ্যাঙ্গেল ডি মারিয়া ও লিয়ান্দ্রো পারেদেসে করোনায় আক্রান্ত হয়েছেন।
আজ বুধবার (২ সেপ্টেম্বর) পিএসজির এক অফিসিয়াল বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। তবে কোন তিন খেলোয়াড় তা বলেনি তারা। যদিও একাধিক ফরাসি সংবাদ মাধ্যম নেইমারের করোনায় আক্রান্তের তথ্য নিশ্চিত করেছে।
পিএসজির আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়, ‘পিএসজির তিন খেলোয়াড়ের করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। তাঁরা সবাই যথাযথ স্বাস্থ্য সুরক্ষার নীতি মেনে চলবেন। আগামী কয়েক দিনে ক্লাবের সব খেলোয়াড় ও কর্মকর্তারই করোনা পরীক্ষা করা হবে।’
ফরাসি ক্রীড়া দৈনিক লে’কিপ জানায়, ‘পিএসজির তৃতীয় খেলোয়াড় হিসেবে নেইমারও করোনায় আক্রান্ত হলেন।’
ফরাসি গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেও বায়ার্ন মিউনিখের কাছে ১-০ গোলে পরাজিত হয় পিএসজি । লিগ ফাইনালে হারের কষ্ট, অন্যদিকে ক্লান্তি ঝরিয়ে নতুন মৌসুমের জন্য চাঙা হয়ে ফেরার উদ্দেশে ইবিজার সমুদ্র সৈকতে কিছুদিন কাটাতে গিয়েছিলেন নেইমার ও তার সতীর্থরা। সেখানেই করোনায় আক্রান্ত হয়েছেন তারা। এ ঘটনায় আন্দের এরেরা, মাউরো ইকার্দিসহ আরও কয়েকজন খেলোয়াড়ের করোনায় আক্রান্ত হওয়ার আশঙ্কা করছে ক্লাবটি।
প্রসঙ্গত, গত বছরের ৩১ ডিসেম্বর চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস পৃথিবীজুড়ে মহামারীতে রূপ নেয়। ভাইরাসটিতে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন প্রায় আড়াই কোটির অধিক মানুষ। মৃতের সংখ্যা আট লাখ ৫৭ হাজার ৫৫২। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় ২ কোটি মানুষ।করোনার সংক্রমণ শুরুর পর থেকে সব ধরণের আন্তর্জাতিক ও ঘরোয়া লিগগুলো বন্ধ থাকলেও এখন প্রায় সবগুলো লিগই স্বাভাবিকভাবে চলছে। মানা হচ্ছে না করোনার কোন স্বাস্থ্যবিধি।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী
‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী
‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’