বিএসএমএমইউতে ৬০০ নার্স নিয়োগ
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ৬০০ সিনিয়র স্টাফ নার্স নিয়োগ দেবে। গত ২৪ আগস্ট প্রকাশিত এক পুনঃনিয়োগ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
এতে আরও বলা হয়, ১৫ সেপ্টেম্বরের মধ্য যাদের বয়স ৩০ হবে তাঁরা আবেদন করতে পারবেন।
আবেদনের নিয়ম
মুক্তিযোদ্ধা পোষ্য প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৩২ বছরের মধ্যে হতে হবে। আগ্রহী প্রার্থীদেরকে ১৫ সেপ্টেম্বর বেলা আড়াইটার মধ্যে অনলাইনে (www.bsmmu.edu.bd) আবেদন করতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫০০ টাকা আবেদন ফি জমা দেওয়া যাবে পূবালী ব্যাংকের যেকোনো অনলাইন শাখায়। ফি জমা দেওয়ার একদিন পর অনলাইনে সিনিয়র স্টাফ নার্স পদে চাকরির আবেদন করা যাবে।
প্রার্থীর যোগ্যতা
সিনিয়র স্টাফ নার্স পদে আবেদনের জন্য ডিপ্লোমা-ইন-নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি অথবা বিএসসি-ইন-নার্সিং ডিগ্রি এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক রেজিস্টার্ড হতে হবে।
বেতন স্কেল
নিয়োগপ্রাপ্তদের জাতীয় বেতন স্কেল ২০১৫-এর গ্রেড-১০ অনুযায়ী ১৬,০০০-৩৮,৬৪০ টাকা দেওয়া হবে।
টাকা জমা দেওয়ার একদিন পর অনলাইনে আবেদনপত্র দাখিল করা যাবে। অনলাইনে আবেদন করার সময় প্রার্থীর আবেদনপত্রের নির্দিষ্ট স্থানে সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি (২৪০X২৪০ পিক্সেল), স্বাক্ষরের ছবি (৩০০X৮০ পিক্সেল), টাকা জমা দেওয়ার ব্যাংক রসিদের কপি এবং মুক্তিযোদ্ধা পোষ্য কোটার ক্ষেত্রে সংশ্লিষ্ট সনদপত্র আপলোড করতে হবে।
প্রসঙ্গত, ৬০০ সিনিয়র স্টাফ নার্স নিয়োগ বিজ্ঞপ্তির আগেও এ বছরের ২৫ জানুয়ারি একবার প্রকাশিত হয়েছিল। ওই নিয়োগ প্রক্রিয়ায় আবেদনকারীর সংখ্যা কম হওয়ায় আবার নতুন বিজ্ঞপ্তি গত সোমবার (২৪ আগস্ট) আবার প্রকাশিত হয়। আগের নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী যাঁরা আবেদন করেছেন, তাঁদের নতুন করে আবেদন করতে হবে না।
-
২২ সেপ্টেম্বর, ২০২৫
তিন দিনব্যাপী দ্বাদশ জাতীয় বিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত
বিএসপিএমআর’র লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত অধ্যাপক কামরুল
-
০২ জুন, ২০২৫
গণঅভ্যুত্থানে হামলা-ভাঙচুর-হত্যাচেষ্টা
চাকরি হারাচ্ছেন বিএমইউর চিকিৎসকসহ ৩৪ কর্মকর্তা-কর্মচারী
-
১৬ মার্চ, ২০২৫
-
১১ মার্চ, ২০২৫