২৯ অগাস্ট, ২০২০ ০৭:০৪ পিএম

করোনায় কুমিল্লার সাবেক সিভিল সার্জনের মৃত্যু

করোনায় কুমিল্লার সাবেক সিভিল সার্জনের মৃত্যু
ডা. মো. আব্দুল মতিন পাটোয়ারী। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন কুমিল্লা জেলার সাবেক সিভিল সার্জন বীর মুক্তিযোদ্ধা ডা. মো. আব্দুল মতিন পাটোয়ারী।

শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যা ছয়টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। 

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৬৮ বছর। তিনি পরিবার-পরিজন ও বন্ধু-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

ডা. মো. আব্দুল মতিন পাটোয়ারীর কন্যা ডা. নাজনীন জাহান হাফসা কুমিল্লা মেডিকেল কলেজে ফার্মাকোলজি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

ডা. আব্দুল মতিন ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। তিনি ছিলেন মমেকের ১১ম ব্যাচের শিক্ষার্থী। 

বিএমএর শোক 

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) আজীবন এ সদস্যের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী। 

শোকবার্তায় ডা. মো. আব্দুল মতিনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন তারা।

বিএমএর তথ্য অনুযায়ী, দেশে করোনায় এ পর্যন্ত ৮১ জন চিকিৎসক মারা গেছেন। আক্রান্ত হয়েছেন দুই হাজার ৬৮৮ জন। এছাড়া ভাইরাসটিতে এক হাজার ৯৩১ নার্স ও তিন হাজার ১৬৬ জন স্টাফ আক্রান্ত হয়েছেন।  

এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভাইরাসটিতে গত ২৪ ঘণ্টায় আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে প্রাণ হারালেন মোট চার হাজার ২০৬ জন। এ সময়ে নতুন করে দুই হাজার ১৩১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। ফলে দেশে ভাইরাসটিতে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়ালো তিন লাখ আট হাজার ৯২৫ জনে। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক