২৫ অগাস্ট, ২০২০ ০২:২৮ পিএম
ডা. সিরাজুল ইসলাম মেডিকেলে র্যাবের অভিযান
মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় মেয়াদোত্তীর্ণ রিঅ্যাজেন্টনহ নানা অনিয়মের অভিযোগে রাজধানীর মালিবাগে অবস্থিত ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালাচ্ছে র্যাব।
আজ মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ১২টায় র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে এ অভিযান শুরু হয়।
সারোয়ার আলম জানান, মেয়াদোত্তীর্ণ রিঅ্যাজেন্টনহ নানা অনিয়মের অভিযোগে হাসপাতালটিতে অভিযান চালানো হচ্ছে।
তিনি বলেন, অভিযানে পরীক্ষার জন্য ব্যবহৃত মেয়াদোত্তীর্ণ রিঅ্যাজেন্ট পাওয়া গেছে। এছাড়া ল্যাবেও অনিয়ম পাওয়া গেছে। অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে।
ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
-
০৯ অগাস্ট, ২০২৬
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন