২৪ অগাস্ট, ২০২০ ০৬:২৭ পিএম

দেশ ডিজিটাল না হলে করোনায় জীবনযাত্রা বিপন্ন হতো: মোস্তাফা জব্বার

দেশ ডিজিটাল না হলে করোনায় জীবনযাত্রা বিপন্ন হতো: মোস্তাফা জব্বার

মেডিভয়েস রিপোর্ট: দেশে কলসেন্টার ও টেলিমেডিসিন ব্যবস্থায় নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করাতে পারায় মহামরীর মধ্যেও জীবন গতিশীল ছিলো। দেশ ডিজিটাল না হলে করোনায় জীবনযাত্রা বিপন্ন হতো বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে সচিবালয়ে কভিড-১৯ প্রাদুর্ভাব রোধে ওয়ালটনের সহযোগিতায় তাইওয়ান সরকার কর্তৃক স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী গ্রহণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আমরা দেশের ৬৪টি জেলায় বিনা মাশুলে স্বাস্থ্য সামগ্রী পৌঁছে দিচ্ছি। কলসেন্টার ও টেলিমেডিসিন ব্যবস্থায় নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করার সুযোগ সৃষ্টি এবং টেলিযোগাযোগ ও ইন্টারনেট অব্যাহত রাখার মাধ্যমে জীবনযাত্রা গতিশীল করার চেষ্টা করছি। করোনাকালেও গ্রামের মানুষটি পর্যন্ত উপলব্ধি করছে ডিজিটাল বাংলাদেশ না থাকলে বৈশ্বিক মহামারির এই ক্রান্তিলগ্নে মানুষের জীবনযাত্রা বিপন্ন হতো।’

দেশের প্রাথমিক স্কুলের একজন শিক্ষার্থীও ইন্টারনেট দাবি করছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘২০০৮ সালেও দেশে আট জিবিপিএস ইন্টারনেট ব্যবহার হতো এবং ব্যবহারকারী ছিল মাত্র আট লাখ। প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের দিকনির্দেশনায় ডিজিটালাইজেশনে বৈপ্লবিক পরিবর্তন হয়েছে। দেশে আজ ২১শত জিবিপিএস ইন্টারনেট ব্যবহৃত হচ্ছে এবং দেশে ১০ কোটির বেশি মানুষ মানুষ ইন্টারনেট ব্যবহার করছে।’ এ সময় তিনি দৃঢ় আশাবাদ প্রকাশ করে বলেন, ‘বাঙালি বীরের জাতি করোনা থেকেও আমরা জয়ী হবো।’

এছাড়াও করোনায় জীবনের ঝুকি নিয়ে করোনা মোকাবেলায় কাজ করা চিকিৎসক নার্সসহ স্বাস্থ্যকর্মী, পুলিশ এবং সাংবাদিকদের প্রতি  গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন  মোস্তাফা জব্বার। 

এ সময় অনুষ্ঠানে উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, বাংলাদেশ সফল ভাবেই কোভিড-১৯ মোকাবেলা করে যাচ্ছে। দেশে বর্তমানে করোনা পরিস্থিতি অনেক ভালো। সংক্রমণ ও মৃত্যু অনেকাংশে কমেছে। সুস্থ হওয়ার হারও বাড়ছে, ফলে হাসপাতালে ৭০ শতাংশ শয্যা খালি পড়ে আছে।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘বাংলাদেশ তার সিমীত সম্পদ দিয়ে  সঠিক ভাবেই কোভিড-১৯ মোকাবেলা করছে। এখন প্রয়োজন মানুষের সচেতনতা। এ সচেতনতা সৃষ্টির জন্য দেশের প্রচার মাধ্যমগুলোর গুরুত্ব সবচেয়ে বেশি। শুরু থেকেই দেশের প্রচার মাধ্যমগুলো দায়িত্বশীল ভুমিকা রেখে আসছে।’ আগামীতেও  এ সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ ব্যক্ত করেন তিনি।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক