একদিনে আরও ৪১ জনের মৃত্যু, শনাক্ত ২৮৬৮
মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো তিন হাজার ৮২২ জনে। এ সময়ে আরও দুই হাজার ৮৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
আজ বুধবার (২০ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে দেশের বিভিন্ন এলাকার ৯১টি আরটি-পিসিআর ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ১৭৬ টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ১৪ হাজার ৫৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে করোনা শনাক্ত হয়েছে দুই হাজার ৮৬৮ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২ লাখ ৮৭ হাজার ৯৫৯ জনে। দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো ১৪ লাখ সাত হাজার ৫৫৬টি।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও তিন হাজার ২৫৩ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা এক লাখ ৬৮ হাজার ৯৯১ জন।
গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন, তাদের মধ্যে পুরুষ ৩২ জন এবং নারী নয়জন। এ পর্যন্ত মৃতদের মধ্যে পুরুষ তিন হাজার ১৯ জন যা মোট মৃত্যুর শতকরা ৭৮ দশমিক ৯৯ ভাগ এবং নারী ৮০৩ জন যা ২১ দশমিক ০১ ভাগ। গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন, তাদের মধ্যে ২০ বছরের বেশি বয়সী একজন, ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব একজন, পঞ্চাশোর্ধ্ব আটজন এবং ষাটোর্ধ্ব ৩০ জন ছিলেন।
প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বর চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস পৃথিবীজুড়ে মহামারীতে রূপ নেয়। ভাইরাসটিতে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন প্রায় দুই কোটি ২৪ লাখ ২৮ হাজার মানুষ। মৃতের সংখ্যা সাত লাখ ৭৮ হাজার। তবে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনের ফিরেছেন এক কোটি ৪৮ লাখেরও বেশি মানুষ। বাংলাদেশে প্রথম করোনাভাইরাসের রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ভাইরাসটিতে প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪