সহসায় খুলছে না শিক্ষা প্রতিষ্ঠান, বাড়তে পারে ছুটি
মেডিভয়েস ডেস্ক: করোনাভাইরাসের ফলে উদ্ভূত পরিস্থিতিতে দীর্ঘদিন যাবত দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দেশে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় ফের বাড়তে পারে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের মেয়াদ। আগস্টে করোনা পরিস্থিতি পর্যবেক্ষণের পরই শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেবে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের একটি সূত্রে এমন তথ্য জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আগস্ট মাসের করোনা পরিস্থিতি পর্যবেক্ষণের পর শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। দেশের করোনা পরিস্থিতি এখনও অনুকূলে নেই। গড় হিসেবে মৃতের সংখ্যা ৩০ জনেরর ওপর। আক্রান্তের হারও বিপদজনক পর্যায়ে রয়েছে। এ অবস্থায় আক্রান্তের হার দুই সংখ্যায় আর মৃতের সংখ্যা শূন্যের কোঠায় না নেমে আসলে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেওয়া বিপদজনক।
এছাড়া করোনা পরিস্থিতির উন্নতি না হলে আগামী সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকতে পারে বলে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সূত্রে আরও জানা যায়, চলতি শিক্ষাবর্ষে প্রায় পাঁচ মাস বন্ধে যে অপূরণীয় ক্ষতি হয়েছে পুরো শিক্ষা ব্যবস্থায় তা থেকে উত্তরণের বেশ কিছু উপায় নিয়ে কাজ করছে শিক্ষা প্রশাসন। প্রাথমিক ও মাধ্যমিক স্তরে সিলেবাস কমানো, শিক্ষা ক্যালেন্ডারের ছুটি কমানো, বার্ষিক পরীক্ষা ডিসেম্বরে নেওয়া অথবা চলতি শিক্ষা বর্ষ আরও বৃদ্ধি করে আগামী বছরের প্রথম দুই বা তিন মাস পর্যন্ত বাড়ানোর চিন্তাও করছেন মন্ত্রণালয়।
এদিকে বুধবার (১৬ জুলাই) ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক জানান, একাদশ শ্রেণির ভর্তির কার্যক্রম শুরুর করার মতো প্রস্তুতি বোর্ডের আছে। তবে কবে থেকে ভর্তি কার্যক্রম শুরু হবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি । শিক্ষা বোর্ড মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষায় আছে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, করোনাভাইরাস মহামারীর ফলে গত ১৭ মার্চ থেকে বন্ধ দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান। আগামী ৬ আগস্ট পর্যন্ত এই বন্ধ ঘোষণা করা হয়েছে। দীর্ঘ দুই মাস লকডাউনের পর সরকারি-বেসরকারি অফিস ও গণপরিবহন চালু করে কিছু বিধিনিষেধ শিথিল করা হলেও শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেয়নি সরকার।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪