১৬ জুলাই, ২০২০ ০৩:৫১ পিএম

ভুয়া সনদ নিয়ে কোনো বাংলাদেশি ইতালি যায়নি: পররাষ্ট্র মন্ত্রণালয়

ভুয়া সনদ নিয়ে কোনো বাংলাদেশি ইতালি যায়নি: পররাষ্ট্র মন্ত্রণালয়

মেডিভয়েস ডেস্ক: বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে ভুয়া করোনা সনদ নিয়ে ইতালিতে প্রবেশের অভিযোগ উঠেছে । এ অবস্থায় করোনা পরীক্ষার ভুয়া সনদ নিয়ে কোনো বাংলাদেশি ইতালি ভ্রমণ করেননি বরং দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা কোয়ারেন্টাইন না মানায় কমিউনিটিতে সংক্রমন ছড়িয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। 

আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, করোনাভাইরাস মহামারী চলাকালীন সময়ে বাংলাদেশ থেকে মোট ১ হাজার ৬০০ বাংলাদেশি নাগরিক ইতালি গেছেন। তবে কোনো বাংলাদেশিই ভুয়া সনদ নিয়ে ইতালি যাননি। ইতালি সরকার প্রবাসীদের ফেরার ব্যাপারে করোনা নেগেটিভ সনদ নিতে হবে এমন কোন শর্ত দেয়নি। কিছু কিছু বাংলাদেশি নিজ থেকেই করোনা সনদ নিয়ে গেছেন, তারা ভেবেছিলেন যদি প্রয়োজন পড়ে।

বাংলাদেশিদের ইতালিতে করোনা আক্রান্ত হওয়ার ব্যাখ্যা দিয়ে এতে আরও বলা হয়, কিছু বাংলাদেশি ইতালি ফিরে গিয়ে কোয়ারেন্টিন মানেননি। আর সম্ভবত, তাদের থেকে কমিউনিটির মধ্যে সংক্রমণ হতে পারে। ইতালির ল্যাজিও অঞ্চলে গত সপ্তাহে ৫ হাজার বাংলাদেশির করোনা টেস্ট করা হয়েছে, এর মধ্যে ৬৫ জনের করোনা পজিটিভ এসেছে। রোমের বাংলাদেশ দূতাবাসের সহায়তায় ইতালি সরকার ল্যাজিও অঞ্চলের ৩০ হাজার বাংলাদেশির করোনা টেস্ট করানোর উদ্যোগ নিয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে খবর বেরিয়েছে যে অনেক বাংলাদেশি ভুয়া করোনা সনদ নিয়ে ইতালি গেছেন। অনেকে দেশ থেকে করোনা নেগেটিভ সনদ নিয়ে ইতালি গেলেও দেশটিতে যাওয়ার পর তাদের দেহে করোনা শনাক্ত করা হয়েছে। এ আবস্থায় আগামী ৩১ জুলাই পর্যন্ত বাংলাদেশেসহ আরও ১২টি দেশের সঙ্গে ফ্লাইট চলাচল বন্ধ রেখেছে ইতালি।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
কক্সবাজারে আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজার আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজারে আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজার আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক